চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেসরকারি খাতে পেনশন চালুর পরিকল্পনা

রিজভী নেওয়াজরিজভী নেওয়াজ
২:৪৬ অপরাহ্ণ ০১, জুন ২০১৬
অর্থনীতি
A A

২০২১ সালের মধ্যে সবার জন্য সামাজিক সুরক্ষা কার্যক্রম নিশ্চিত করতে চায় সরকার।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জানিয়েছেন, আগামী বাজেটে এ বিষয়টি বিবেচনায় রেখেই ব্যয় পরিকল্পনা ঠিক হয়েছে, বাড়ানো হচ্ছে উপকারভোগীর সংখ্যা।

বেসরকারি খাতে পেনশন স্কিম চালুর পরিকল্পনাও রয়েছে তার। পরীক্ষামূলকভাবে মন্ত্রী এটি শুরু করতে চান ২০১৮ সালের মধ্যেই।

সামাজিক নিরাপত্তা কিংবা সামাজিক সুরক্ষা যে নামেই ডাকুন, সরকারি ব্যয়ে পিছিয়ে পড়া মানুষের কল্যাণে সুনির্দিষ্টভাবে বিনিয়োগ ধারণার প্রবর্তক শেখ হাসিনা।

১৯৯৬-২০০১ মেয়াদে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হয়ে বয়স্ক ভাতা, বিধবা ভাতাসহ বেশ কয়েকটি দরিদ্র-বান্ধব উদ্যোগ নেন তিনি।

পরবর্তীতে বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন ৪ দলীয় জোটের অর্থমন্ত্রী এম সাইফুর রহমান এই কর্মসূচি কেবল চালু রেখেছেন তা নয়, ভাতার পরিমাণ এবং উপকারভোগীর সংখ্যা দু’টোই বাড়িয়েছেন।

Reneta

পরবর্তীতে তত্ত্বাধায়ক সরকারসহ সব সরকারের সময়েই সামাজিক নিরাপত্তা বাজেটের আকার কেবল বেড়েছেই। বর্তমান সরকার চাইছে কেবল দরিদ্র কিংবা পিছিয়ে পড়া নয়, সবার জন্যই সামাজিক সুরক্ষা।

সার্বজনীন পেনশন স্কীম চালুর মাধ্যমে সবাইকে সুরক্ষা দিতে চান অর্থমন্ত্রী। এজন্য বেসরকারি খাতের আন্তরিক অংশগ্রহণ চেয়েছেন তিনি।

২০১৬-১৭ অর্থবছরের বাজেটে বিভিন্ন কর্মসূচির ভাতার পরিমাণ বেশি না বাড়লেও উপকারভোগী বাড়বে জানিয়েছেন অর্থমন্ত্রী। তৃণমূলে স্যোশাল প্রটেকশন ইউনিট গঠন করে তথ্য সংগ্রহ এবং সুবিধাপ্রাপ্তদের তথ্যভাণ্ডার গঠন করার উদ্যোগও থাকবে সরকারের। সব মিলে ৬০ লাখ মানুষ সামাজিক নিরাপত্তার আওতায় আসবে।

মোট বরাদ্দ জিডিপি’র ২.৩ শতাংশ থেকে বাড়িয়ে ৩ শতাংশে উন্নীত করার চিন্তাও রয়েছে অর্থমন্ত্রীর। বর্তামানে ২২ মন্ত্রণালয় ও সংস্থার অধীনে ১৪৫টি কর্মসূচী চালু রয়েছে। বর্দ্দাকৃত অর্থের পরিমান ৩০ হাজার কোটি যা চলতি বাজেটের প্রায় ১০ শতাংশ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বাজেট ২০১৬
শেয়ারTweetPin

সর্বশেষ

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের লক্ষ্যে নামছে বাংলাদেশ

এপ্রিল ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সুনামগঞ্জে আন্তর্জাতিক নৃত্য দিবসে বর্ণাঢ্য নৃত্য উৎসব ২৯ এপ্রিল

এপ্রিল ২৮, ২০২৬

নিউমার্কেট এলাকায় গুলিতে নিহত যুবক শীর্ষ সন্ত্রাসী টিটন

এপ্রিল ২৮, ২০২৬

“মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামায়াত করতে পারে না”-সংসদে ফজলুর রহমান

এপ্রিল ২৮, ২০২৬

পারমাণবিক যুগে বাংলাদেশ: রূপপুরের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং

এপ্রিল ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT