চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেলের আগে মেসিকে ২৫০ মিলিয়ন ‘সেধেছিল’ রিয়াল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪৮ অপরাহ্ণ ১৩, জানুয়ারি ২০১৮
স্পোর্টস
A A

লিওনেল মেসিকে দলে টানতে তার বাই আউট ক্লজ শোধ করতে রাজি ছিল রিয়াল মাদ্রিদ। এজন্য তাকে  ২৫০ মিলিয়ন ইউরো সেধেছিল দলটির কর্মকর্তারা। এই ঘটনা ২০১৩ সালের জুনের, ওয়েলস তারকা গ্যারেথ বেলকে কেনার দুই সপ্তাহ আগে। কিন্তু শেষ পর্যন্ত জলেই গেছে গ্যালাক্টিকোদের সব চেষ্টা। স্পিগেল ও এল মুনডো তাদের এক প্রতিবেদনে এমনটা দাবি করেছে।

জার্মান পত্রিকা স্পিগেল ও স্প্যানিশ এল মুনডো তাদের প্রতিবেদনে বলছে, ‘মেসির জন্য প্রস্তাবটি ছিল ২৫০ মিলিয়ন ইউরোর। এতে মেসির বার্ষিক বেতন ধরা হয়েছিল ২৩ মিলিয়ন ইউরো। সেই সঙ্গে তার বাবার জন্য বাড়তি এক মিলিয়ন ইউরোও বরাদ্দ ছিল। আর চুক্তি হত ২০২১ সাল পর্যন্ত।’

তবে পত্রিকা দুটির খবর অস্বীকার করেছে রিয়াল মাদ্রিদ। ক্লাবের পক্ষ থেকে বলা হয়েছে, ‘এই তথ্যের কোনও সত্যতা নেই, এটা পুরোপুরি মিথ্যা।’

ওই প্রতিবেদনে চুক্তির ব্যাপারে মেসির সাক্ষর নেয়ার চেষ্টার কথাও বলা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, মেসির চুক্তি বিষয়ে বৈঠক হয় একটি প্রাইভেট বিমানে। যেখানে মেসির সঙ্গে উপস্থিত ছিলেন তার আইনজীবী ইনিগো জুয়ারেজ, রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেনটিনো পেরেজ, রিয়ালের স্পোর্টস ডিরেক্টর মিগুয়েল পারদেজা এবং মাদ্রিদের একজন বিখ্যাত আইনজীবী।

স্পিগেল বলছে, রিয়ালের স্পোর্টস ডিরেক্টর মেসির বাবাকে পাকা কথা দিয়েছিলেন যে কর সংক্রান্ত ঝামেলা সামাল দিতে তিনি স্পেন প্রেসিডেন্ট মারিও রাজয়কেও চাপ দেবেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রিয়াল মাদ্রিদলিওনেল মেসি
শেয়ারTweetPin

সর্বশেষ

ফুটবল নিয়ে এই ৩ সিনেমা অবশ্যই দেখা উচিত!

জুলাই ১৮, ২০২৬

সৌদি লিগে কার্যকর রোনালদো, বিশ্বকাপের জন্য নয়: রোনাল্ডো

জুলাই ১৮, ২০২৬

ফাইনালে থাকছেন ট্রাম্প, চ্যাম্পিয়নদের তুলে দেবেন ট্রফি

জুলাই ১৮, ২০২৬

চার গুণীজনকে নিয়ে চ্যানেল আইয়ে বিশেষ আয়োজন

জুলাই ১৮, ২০২৬

পরিবেশ দূষণ রোধে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT