চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেলজিয়ামের কাছে পাত্তাই পেল না সালাহহীন মিশর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২৬ পূর্বাহ্ন ০৭, জুন ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

দলের পোস্টার বয়, ইংলিশ প্রিমিয়র লিগের সর্বোচ্চ গোলস্কোরার মোহামেদ সালাহ চোটের কারণে মাঠের বাইরে। লিভারপুলের ফরোয়ার্ডকে ছাড়া প্রাক বিশ্বকাপ প্রীতি ম্যাচে দাগ কাটতে পারেনি মিশর। বেলজিয়ামের কাছে পাত্তাই পেল না সালাহহীন মিশরীয়রা। হ্যাজার্ড-লুকাকুদের কাছে ৩-০ গোলে হেরেছে ফারাওরা।

ম্যাচটিতে বেলজিয়ামের হয়ে রোমেলু লুকাকু, ইডেন হ্যাজার্ড এবং ফেলাইনি একটি করে গোল করে। বিশ্বকাপের আগে প্রস্ততি ম্যাচের প্রথমটিতে পর্তুগালের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল বেলজিয়াম।

লুকাকুদের সঙ্গে ম্যাচের আগে কুয়েতের সঙ্গেও ১-১ ড্র করেছিল মিশরের ফুটবল দল। বুধবার রাতের ম্যাচটিতে প্রথম থেকেই নিজেদের আধিপত্য বজায় রেখেছিল বেলজিয়াম। ম্যানচেস্টার ইউনাইটেডের স্ট্রাইকার লুকাকু প্রথমার্ধের ২৭ মিনিটেই আকাঙ্ক্ষিত গোল এনে দেন দলকে। যদিও প্রথমার্ধে হ্যাজার্ডের এক নিশ্চিত শট মিশরের গোলরক্ষক আটকে দেন।

৩৮ মিনিটে বেলজিয়ামেয় হয়ে গোলের ব্যবধান দ্বিগুণ করেন চেলসি তারকা এডিন হ্যাজার্ড। বাঁ-দিক থেকে ডি-বক্সে ঢোকা মিডফিল্ডার ইয়ানিক কারাসকোর পাস ডি-বক্সে ফাঁকায় পেয়ে বাঁ পায়ের জোরালো শটে গোলটি করেন তিনি। দ্বিতীয়ার্ধেও মাঠে নিজেদের উপস্থিতি বুঝিয়ে দেয় বেলজিয়াম। ম্যাচের নির্ধারিত ৯০ মিনিট পেরনোর পর রেফারির দেয়া অতিরিক্ত মিনিটে বেলজিয়ামের হয়ে তৃতীয় গোলটি করেন মারুয়ান ফেলাইনি।

১৫ জুন সালাহকে ছাড়াই উরুগুয়ের বিরুদ্ধে রাশিয়া বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামবে মিশর। দ্বিতীয় ম্যাচেও মিশরের স্কোয়াডে ফিরতে পারবেন কিনা তা নিয়ে সংশয়ে আছেন ‘মিশরীয় মেসি’।

রাতের অন্য প্রীতি ম্যাচে নাইজেরিয়াকে ১-০ গোলে চেক রিপাবলিক এবং একই ব্যবধানে পানামাকে হারিয়েছে নরওয়ে। এছাড়া বেলারুশ ও হাঙ্গেরির ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।

Jui  Banner Campaign
ট্যাগ: বেলজিয়ামমিশররাশিয়া বিশ্বকাপ ২০১৮লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ইয়োফাসের নতুন কমিটি গঠিত: সভাপতি মামুন শিবলী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জয়

ফেব্রুয়ারি ৯, ২০২৬
ছবি: প্রতিনিধি

পর্তুগালের নির্বাচনে সমাজতান্ত্রিক দলের জয়, রাষ্ট্রপতি হলেন অ্যান্টোনিও

ফেব্রুয়ারি ৯, ২০২৬

শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসন থেকে সরে দাঁড়ালেন মান্না

ফেব্রুয়ারি ৯, ২০২৬

মূল্যস্ফীতি মোকাবিলায় অপরিবর্তিত সুদহার, কড়াকড়ি নীতি বহাল

ফেব্রুয়ারি ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রার্থীদের নির্বাচনী প্রচার শেষ হবে মঙ্গলবার সকাল সাড়ে ৭ টায়

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT