চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেতন হারাচ্ছেন মেসিরা?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪২ অপরাহ্ণ ২১, মার্চ ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

করোনাভাইরাসের কারণে যেভাবে থমকে গেছে বিশ্ব, তাতে দুর্যোগ পরবর্তী বিশ্বে একটা অর্থনৈতিক মন্দার আবির্ভাব স্পষ্ট। সেই পরিস্থিতি আসার আগেই বর্তমান অবস্থা আরও বেশি করুণ। ইউরোপে কলকারখানা ঘুরছে না, চলছে না যানবাহন। বন্ধ হয়ে গেছে খেলাধুলা। ফুটবল ক্লাবগুলো বড় রকমের আর্থিক ক্ষতির মুখে। ক্ষতির বলি না হলেও খানিকটা আঁচ পেতে পারেন বার্সেলোনার খেলোয়াড়রা। সপ্তাহে লাখ লাখ ইউরো বেতন ফুটবলারদের, তাতে টান দিতে পারে ক্লাবটি।

আর্থিক ক্ষতি পুষিয়ে উঠতে মূল দলের খেলোয়াড়দের বেতন কাটা হবে কিনা সিদ্ধান্ত নিতে আগামী সপ্তাহে বৈঠকে বসার কথা ক্লাব কর্মকর্তাদের। অভ্যন্তরীণ সূত্র থেকে ইএসপিএন জানিয়েছে, বৈঠকে লিওনেল মেসিদের বেতন আংশিক কাটার ব্যাপারে সবাই দিতে পারেন ইতিবাচক মত।

গত শুক্রবারেও বোর্ড সদস্যদের নিয়ে মিটিংয়ে বসেছিলেন ক্লাব সভাপতি জোসেপ মারিয়া বার্তেমেউ। সদস্যদের বুঝিয়েছেন যে, ক্লাবের আর্থিক অবস্থা বেশ নাজুক। কিছু সিদ্ধান্ত নিলে এই ক্ষয়-ক্ষতি পুষিয়ে নেয়া সম্ভব।

বেতন কাটা যাবে এমন কোনো সিদ্ধান্তের কথা খেলোয়াড়দের জানায়নি বার্সা। তবে যতদিন খেলা মাঠে না গড়াবে, ততদিন বেতন কেটে রাখার সম্ভাবনা বেশি বলেই জানিয়েছে সূত্রটি। গ্লোবাল স্পোর্টসের সমীক্ষা অনুযায়ী, বিশ্বের প্রথম ক্লাব হিসেবে খেলোয়াড়দের বছরে ১১ মিলিয়ন ইউরো বেতন দেয়ার রেকর্ড গড়েছে বার্সা। তাই অন্য ক্লাবগুলোর থেকে তাদের খরচ তুলনামূলক একটু বেশিই।

বেতন কাটার ব্যাপারটি গোপন রাখতে চাইলেও গোপন থাকেনি বার্সার, সেই সূত্র ধরেই জানিয়েছে ইএসপিএন। বেতন কমতে পারে এই শঙ্কায় বার্সাসহ বিভিন্ন ক্লাবের খেলোয়াড়রা যোগাযোগ রেখেছেন অ্যাসোসিয়েশন অব ইউরোপিয়ান ক্লাবস (ইসিএ) প্রতিনিধিদের সঙ্গে। মূলত আর্থিক বিষয়গুলোর ব্যাপারে খোঁজ রাখছেন তারা। বৃহস্পতিবার করোনায় উদ্ভূত পরিস্থিতির কারণে চাকরি হারিয়েছেন সুইস ক্লাব এফসি সিওনের নয় ফুটবলার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনা ভাইরাসবার্সেলোনালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

দুই দশকের সাংবাদিকতা পেরিয়ে বিটিভির মহাপরিচালক কাজী জেসিন

আগস্ট ৭, ২০২৬

‘আমি না থাকলেও…’ ইলিয়াস কাঞ্চনের আবেগঘন আহ্বানে ভারী সমাবেশ!

আগস্ট ৭, ২০২৬

বাজারে আবারও সয়াবিন তেলের সংকট, বাড়তি দামে পোলাওয়ের চাল

আগস্ট ৭, ২০২৬
ছবি: প্রতিনিধি।

দিনাজপুরে অজ্ঞাত যুবকের মরদেহ নিয়ে চাঞ্চল্য সৃষ্টি

আগস্ট ৭, ২০২৬

কক্সবাজারে মেরিন সায়েন্স বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT