চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেজে চলে সরোদ-ভায়োলিন, পৌষের হিম সুরে অন্তর্লীন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০৫ পূর্বাহ্ণ ৩০, ডিসেম্বর ২০১৭
বিনোদন
A A

পৌষালী মাঝ রাত। পৌষ নিজেও মাঝ বয়সী। বাজে সরোদ। বেজে চলে করুণ ভায়োলিন। মৃদঙ্গম আর তবলা সঙ্গতে চলে যুগলবন্দী। পৌষের হিম হয় সুরে অন্তর্লীন।

পন্ডিত তেজেন্দ্রনারায়ণ মজুমদারের সরোদ আর ড. মাইশুর মঞ্জুনাথ বাজিয়ে চলেন রাগ সিমেন্দ্রমধ্যমাম। কর্ণাটকি রাগ। ভারতীয় রাগসঙ্গীতে কর্ণাটক থেকে ধার নেওয়া রাগটি কর্নাটকি ধারার ৭২ টি মেলাকর্তা রাগের ৫৭ তম রাগ। দশম চক্র দেশী রাগের ৩য় রাগ।  যা হাঙ্গেরিয়ান মাইনর স্কেল বা পশ্চিমা সঙ্গীতে জিপসি মাইনর স্কেল নামে পরিচিত।

রাত বাড়ে বাড়ে সিমেন্দ্র মধ্যমামের ঝাঁঝ। বাড়ে আওয়াজ। কখনও সুরের দখল নেয় সরোদ আবার কখনও চড়ে বসে ভায়োলিন। সঙ্গতে পন্ডিত যোগেশ সামসির তবলা এবং আর অর্জুন কুমারের মৃদঙ্গমও করে নিতে চায় জায়গা। চড়ে বসতে চায় সরোদ-ভায়োলিনের ওপর স্থান। চক্রাকারে চলতে থাকে রাগের জায়গা দখলের খেলা। অবরোহ-আরোহনের এমন খেলায় যখন কিছুটা বিরতির আবহ তৈরী হয় তখন আবাহনী মাঠের দশ সহস্রাধিক দর্শক ফেটে পড়ে জোর করতালিতে।

এভাবে টানা দেড় ঘন্টার সরোদ-বেহালার যুগলবন্দী। তবলা আর মৃদঙ্গমের যোগ্য সঙ্গত। ফুরিয়ে আসে সময়। এবার খেয়াল ধরেছেন পন্ডিত যশরাজ।

রাত বাড়ছে। বাড়ছে সুরের ইন্দ্রজাল। চলতে থাকুক অনন্তকাল।

ছবি : তানভীর আশিক

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কর্ণাটক
শেয়ারTweetPin

সর্বশেষ

ডা. নাসিরের ওপর হামলার ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে আমিরাতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মে ১৮, ২০২৬

ইরাকের মরুভূমিতে ইসরায়েলের দ্বিতীয় গোপন ঘাঁটির তথ্য প্রকাশ

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশ থেকে ৪ সেক্টরে কর্মী নিতে আগ্রহী কাতার

মে ১৮, ২০২৬

‘ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে কোনো আপস করবে না ইরান’

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT