এই প্রথমবারের মতো যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী টেরেসা মে স্বীকার করলেন যে ইউরোপীয়ান নেতৃবৃন্দের কাছে ব্রেক্সিট নিয়ে তার জনগণের কাছে বলার মতো একটি সমাধানের উপায় বের করতে চাইলে আলোচনা নিয়ে জটিলতা তৈরি হয়েছিল।
দুই সপ্তাহ আগে ইটালির ফ্লোরেন্স শহরে এই ঘটনা ঘটেছিল বলে অকপটে স্বীকার করেছেন তিনি। পরে সেই জটিলতা দূর করে অবস্থার উন্নতি করতে যথেষ্ট বেগ পেতে হয়েছে তাকে।
জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল, ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল মাক্রোঁ এবং অন্যান্য ইউরোপীয়ান নেতাদেরকে টেরেসা মে বলেছিলেন যে আর কোন আনুষ্ঠানিকতার নামে প্রক্রিয়া দীর্ঘতর না করে জরুরি ভিত্তিতে ব্রেক্সিট বাস্তবায়নের জন্য কাজ করা উচিত।
গত সপ্তাহে ব্রেক্সিট আলোচনায় গতি আনতে ইউরোপীয় ইউনিয়নের নেতাদের সঙ্গে আলোচনা করতে বেলজিয়াম যান মে। এ বিষয় নিয়ে কথা বলতে গিয়ে মে বলেন, আমি চুপ চাপ ছিলাম, যুক্তরাজ্যের জনগণ কি বলছিলেন এবং ইউরোপীয় বন্ধুরা কি বলছিলেন তা শুনছিলাম। তারপর সেখান থেকে আমি আরও একধাপ এগিয়ে আসি।







