চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বৃষ্টি নিয়ে আইসিসির সাফাই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩৬ অপরাহ্ণ ১২, জুন ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

মঙ্গলবার এক বল না হয়েই ভেস্তে যায় বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ। এর আগে পাকিস্তানের বিরুদ্ধে শ্রীলঙ্কার ম্যাচও বৃষ্টিতে ভেসে যায়। ‍বুধবার টন্টনে পাকিস্তান-অস্ট্রেলিয়া, আর বৃহস্পতিবার ট্রেন্ট ব্রিজে ভারত-নিউজিল্যান্ড ম্যাচ হওয়া নিয়েও বড় প্রশ্নচিহ্ন আছে। কারণ, ইংল্যান্ড তো বটেই, ইউরোপের সর্বত্র প্রবল বৃষ্টি হচ্ছে। যা থামার কোনো লক্ষণ নেই।

আবহাওয়ার পূর্বাভাস বলছে, ১৭ জুন পর্যন্ত বৃষ্টি এ রকমই ভোগাতে পারে বিশ্বকাপকে। তারপর বৃষ্টি হয়তো কমতে পারে।

তিন ম্যাচ বাতিল হয়েছে। আরও বাতিল হওয়ার সম্ভাবনা। প্রকৃতির সামনে অসহায় আইসিসি, কিন্তু সমালোচনার তির তাতে থেমে থাকার কথা নয়। ফলে লেজে-গোবরে অবস্থা আইসিসি কর্মকর্তাদের। তবুও বৃষ্টির পক্ষেই সাফাই গেয়েছে তারা।

Banglabid

ইংল্যান্ডে এই সময়ে বৃষ্টি হয়। জেনেও কেন রিজার্ভ ডে রাখা হয়নি। অনেকের মতো এমন প্রশ্ন করেছেন বাংলাদেশ দলের কোচ স্টিভ রোডর্সও।

এই অবস্থায় আইসিসি জানিয়েছে, রিজার্ভ ডে রাখলে টুর্নামেন্টের ক্রীড়াসূচিতে ব্যাঘাত ঘটত। পিচ তৈরি, দল স্থানান্তর, ম্যাচ অফিসিয়াল ও ভলান্টিয়ারদের পাওয়া নিয়েও সমস্যা হত। সঙ্গে সরাসরি সম্প্রচারের ব্যাপারটিও আছে। তবে সেমিফাইনাল থেকেই রিজার্ভ ডে থাকছে।

নিজেদের পক্ষে সাফাই গেয়ে আইসিসির প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন বলেছেন, ‘বিশ্বকাপে প্রতিটি ম্যাচের জন্য রিজার্ভ ডে রাখলে টুর্নামেন্টের দৈর্ঘ্য বৃদ্ধি পাবে এবং এটা আয়োজন করা অনেক জটিল হয়ে যাবে। এর সাথে পিচ তৈরি, দলগুলোর তত্ত্বাবধান, ভেন্যু পাওয়া, টুর্নামেন্টের কর্মচারী, স্বেচ্ছাসেবক, ম্যাচ কর্মকর্তা, সম্প্রচার, সরবরাহকারী এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ভ্রমণকারী দর্শকদের ম্যাচে থাকার সাথে প্রভাব রয়েছে। রিজার্ভ ডেতে বৃষ্টি হবে না তারও কোনো নিশ্চয়তা নেই।’

Reneta

জুন মাসেই ইংল্যান্ডের আবহাওয়া যে এমন বর্ষণমুখর হয়ে উঠবে সেটা ভাবা যায়নি। কারণ ২০১৮’র জুনে এখানে মাত্র দুই মিলিমিটার বৃষ্টি হয়েছিল। সেখানে গত ২৪ ঘণ্টায় ১০০ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

রিচার্ডসন বলেন, ‘প্রতি ম্যাচে ১২০০ মানুষ যুক্ত থাকে। যারা ম্যাচের প্রতিটি ক্ষণের সঙ্গে জড়িত থাকেন। এই ১২০০ মানুষ নিয়েই আমাদের এক ভেন্যু থেকে অন্য ভেন্যুতে যেতে হয়। সব কিছু মিলিয়ে জটিল একটা বিষয়কে আরও বড় করা সম্ভব ছিল না। সব কিছু বিবেচনা করেই আমরা নকআউট পর্বে রিজার্ভ ডে রেখেছি। যেখানে একটা ম্যাচ আসলেই গুরুত্বপূর্ণ। এখানে বর্তমানে একেবারেই অদ্ভুত আবহাওয়া চলছে। গত দুদিনে আমরা প্রায় গড়ে এক মাসের বৃষ্টি দেখে ফেলেছি। অথচ জুন ইংল্যান্ডের তৃতীয় শুষ্ক মাস হওয়ার কথা।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিসিবিশ্বকাপ-২০১৯
শেয়ারTweetPin

সর্বশেষ

সরাসরি ডারউইন: বাংলাদেশ-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট

আগস্ট ১৩, ২০২৬

তারেক মাসুদকে হারানোর ১৫ বছর

আগস্ট ১৩, ২০২৬

অস্ত্রোপচারের পর কেমন আছেন জুনিয়র এনটিআর?

আগস্ট ১২, ২০২৬

কিংবদন্তি পেলের ক্লাবে যোগ দিলেন বাংলাদেশের শমিত

আগস্ট ১২, ২০২৬

এলোমেলো দ্বিপাক্ষিক সিরিজের দিন শেষ, বলছেন আইসিসি সিইও

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT