চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বুড়িগঙ্গায় লঞ্চডুবি মামলার প্রধান আসামী গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২৪ পূর্বাহ্ণ ০৯, জুলাই ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A
ফাইল ছবি

ফাইল ছবি

বুড়িগঙ্গায় মর্নিং বার্ড লঞ্চডুবির ঘটনায় ময়ূর-২ লঞ্চের মালিক মোসাদ্দেক হানিফ ছোয়াদকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ। মোসাদ্দেক ছোয়াদ এই মামলার প্রধান আসামি।

বুধবার দিবাগত রাত ৩টার দিকে রাজধানী থেকে মোসাদ্দেক ছোয়াদকে গ্রেপ্তার করা হয়। এর আগে ময়ূর-২ লঞ্চের সুপারভাইজার আবদুস সালামকে গ্রেপ্তার করে নৌ পুলিশ।

বৃহস্পতিবার নৌ পুলিশের ঢাকা জেলার পুলিশ সুপার খন্দকার ফরিদুল ইসলাম চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘ আজ মধ্যরাতে ধানমন্ডি সোবহানবাগ এলাকা থেকে ছোয়াদকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ।’

গত ২৯ জুন রাজধানীর সদরঘাটের কাছে শ্যামবাজার এলাকায় বুড়িগঙ্গা নদীতে ‘এমভি ময়ূর-২’-এর ধাক্কায় যাত্রীবাহী লঞ্চ ‘এমএল মর্নিং বার্ড’ পানিতে ডুবে যায়। মুন্সীগঞ্জের কাঠপট্টি থেকে ঢাকার সদরঘাটের উদ্দেশে ছেড়ে আসা লঞ্চটিতে শতাধিক যাত্রী ছিল। এ ঘটনায় এই পর্যন্ত ৩৪ জনের মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনার দিন রাতেই নৌ পুলিশ সদরঘাট থানার উপপরিদর্শক মোহাম্মদ শামসুল আলম বাদী হয়ে লঞ্চডুবির ঘটনায় অবহেলাজনিত হত্যার অভিযোগ এনে সাতজনের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা করেন। মামলার আসামিরা হলেন এমভি ময়ূর-২-এর মালিক মোসাদ্দেক হানিফ ছোয়াদ, লঞ্চের মাস্টার আবুল বাশার মোল্লা ও জাকির হোসেন, চালক শিপন হাওলাদার ও শাকিল হোসেন, সুকানি নাসির মৃধা ও মো. হৃদয়।

লঞ্চডুবির এ ঘটনা তদন্ত করে সাত দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের সময় দিয়ে ওই দিন নৌপরিবহন মন্ত্রণালয় সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করে।

Reneta

এরপর গত মঙ্গলবার দুপুর ১টায় সচিবালয়ে এ তদন্ত প্রতিবেদন সাংবাদিকদের সামনে তুলে ধরেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দীন।

প্রতিবেদনে বলা হয়, ময়ূর-২ লঞ্চটি ‘মর্নিং বার্ড’ লঞ্চকে পেছন থেকে ধাক্কা দিয়েছে। তাই ‘মর্নিং বার্ড’ লঞ্চডুবির জন্য দায়ী চাঁদপুর থেকে ছেড়ে আসা ‘ময়ূর-২’ লঞ্চ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গ্রেপ্তারবুড়িগঙ্গায় লঞ্চডুবিময়ূর-২ লঞ্চ
শেয়ারTweetPin

সর্বশেষ

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে এ পর্যন্ত নিহত ৩২

জুন ২৫, ২০২৬
ছবি: পিএমও

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ

জুন ২৫, ২০২৬

ফেনীর সোনাগাজীতে এক বাগানে চাষ হচ্ছে ১০২ জাতের আম

জুন ২৫, ২০২৬
ছবি; প্রতিনিধি

হজ ২০২৬: এক অনন্য হজ ব্যবস্থাপনায় বাংলাদেশ

জুন ২৫, ২০২৬

জানা গেল নকআউটের প্রথম প্রতিপক্ষ কারা

জুন ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT