চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বুড়িগঙ্গা ফিরছে ভয়াবহ দূষণের দিকে

মো. জাহিদুজ্জামানমো. জাহিদুজ্জামান
১১:১৪ পূর্বাহ্ণ ১১, ডিসেম্বর ২০১৭
পরিবেশ
A A

বর্ষার পর পর এবার বুড়িগঙ্গা প্রায় স্বাভাবিক হয়ে এলেও আবার ফিরে যাচ্ছে ভয়াবহ দূষণের দিকে। হাজারীবাগ থেকে ট্যানারি সরিয়ে নেয়ার পরও বিভিন্ন কল কারখানার বর্জ্যে পানির রঙ আবার কালচে হতে চলেছে। তীব্র হচ্ছে কটু গন্ধ। বর্জ্য ব্যবস্থাপনা মনিটরিং ও সচেতনতা বাড়াতে সরকারি তৎপরতা জোরদার করার দাবি নদীপ্রেমীদের।

ডিসেম্বরের শুরুতেই পানি যখন কমতে শুরু করে তখনই বুড়িগঙ্গায় স্পষ্ট হয়ে ওঠে দূষণের চিত্র। পানি কালচে রঙ ধারণ করে, বের হয় কটু গন্ধ।

এবার একটু দেরি হলেও ধীরে ধীরে দূষণের চিত্র প্রকাশ হচ্ছে। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে সদরঘাটে বিভিন্ন রকমের মাছ পাওয়া গেলেও জালে গাদা গাদা আবর্জনাও উঠছে।

বুড়িগঙ্গা দূষণের জন্য হাজারীবাগের ট্যানারি শিল্পকে দায়ী করা হতো। এই শিল্প সরিয়ে নেয়ার পরও বুড়িগঙ্গা দূষিত রূপেই ফিরে যাচ্ছে। কারণ সদরঘাট থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত দুপাশ থেকেই নদীতে অনবরত ফেলা হচ্ছে বিষাক্ত বর্জ্য।

তবে, আশার কথা হলো এখনো নদীর উপরে বসছে অসংখ্য গাঙচিল।

ট্যানারি সরিয়ে নেয়ার পর এই বুড়িগঙ্গাকে ঘিরে যে আশার আলো দেখা দিয়েছে তা নিভে যেতে বসেছে বিভিন্ন কলকারখানার বর্জ্যের দূষণে। এসব কল-কারখানার ইটিপিগুলো মনিটরিং করা গেলে এবং নদীকেন্দ্রীক সচেতনতা তৈরি করা গেলে আবার বুড়িগঙ্গাতেও প্রাণ ফিরিয়ে দেয়া সম্ভব, মনে করছেন নদীপ্রেমীরা।

Reneta

আরও দেখুন ভিডিও রিপোর্টে:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ট্যানারিদূষণবর্ষাবুড়িগঙ্গাহাজারীবাগ
শেয়ারTweetPin

সর্বশেষ

বিবর্ণ রোনালদো, ৫২ বছর পর বিশ্বকাপে আসা কঙ্গোর সাথে পেরে উঠল না পর্তুগাল

জুন ১৮, ২০২৬

প্রথম ম্যাচে প্রথমার্ধে কঠিন পরীক্ষায় পর্তুগাল

জুন ১৮, ২০২৬

জনস্বাস্থ্য সুরক্ষায় এনজিও বিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

জুন ১৭, ২০২৬

শিক্ষামন্ত্রীর সামনে অভিনব কৌশলে বাজেট বৈষম্যের প্রতিবাদ করল জবি ছাত্রশক্তি

জুন ১৭, ২০২৬

সময় এসেছে মেসিকে সর্বশ্রেষ্ঠ খেলোয়াড় মেনে নেয়ার: রোনাল্ডো

জুন ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT