চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বুবলীর শুটিং শেষ, নিরবের বাকি পাঁচদিন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৮ অপরাহ্ণ ১৩, জানুয়ারি ২০২০
বিনোদন
A A

শুটিংয়ের শেষ ধাপে আছে সৈকত নাসির পরিচালিত ছবি ‘ক্যাসিনো’। রবিবার গানের শুটিংয়ের মাধম্যমে সময়ের আলোচিত অভিনেত্রী বুবলী তার অংশের কাজ সম্পন্ন করেন। তবে নায়িকার শুটিং শেষ হলেও নায়ক নিরবের শুটিং আরও বাকি আছে!

পরিচালক সৈকত নাসির বলেন, নায়িকার শুটিং শেষ হলেও নায়কের পাঁচদিনের শুটিং বাকি। আগামী সপ্তাহে শেষ করতে পারি। এরমধ্যে আমি অন্য ছবির গানের শুটিং করবো। তারপরেই ‘ক্যাসিনো’ শেষ করবো। শুধু নায়িকা বুবলী নয়, তাসকিনের শুটিংও শেষ।

ক্যাসিনোর মাধ্যমে প্রথমবার নিরবের সঙ্গে কাজ করলেন বুবলী। যিনি শাকিব খানের নায়িকা হিসেবে পরপর এক ডজনের মতো সিনেমায় কাজ করে গত তিন বছরে নিজেকে নিয়ে গেছেন আলোচনায় শীর্ষে। গেল বছরের একমাত্র ব্যবসা সফল সিনেমা ‘পাসওয়ার্ড’-এর নায়িকাও ছিলেন তিনি।

পরিচালক সৈকত নাসির বলেন, শুরু থেকে বুবলী যেভাবে যা কথা দিয়েছেন সেভাবেই কাজ করেছেন। তার কমিটমেন্টের জায়গাগুলো খুব স্ট্রং, ফিল্মের বেশিরভাগ মানুষের কমিটমেন্ট রক্ষার অনেক অভাব। বুবলী সবকিছুর মধ্যে পজিটিভ বিষয় খোঁজেন, তিনি অভিনয়ে মনোযোগী। যেভাবে বলেছি স্ক্রিনে সেভাবেই নিজেকে ফুটিয়েছেন। তিনি কথা দিয়েছেন ‘ক্যাসিনো’ মুক্তির সময় প্রমোশনে সক্রিয় থাকবেন। আমি মুগ্ধ। আশা করছি আগামীতে তার সঙ্গে আবার কাজ হবে।

ক্যাসিনো প্রসঙ্গে বুবলী চ্যানেল আই অনলাইনকে বলেন, পরিকল্পনা মতোই পুরো কাজ শেষ করেছি। শুটিংয়ের মধ্যে ডাবিংও সম্পন্ন করেছি। নতুন এ টিমের সঙ্গে কাজ করে আমি ভীষণ খুশি। ছবিটি দর্শক কীভাবে গ্রহণ করে সেটাই দেখার অপেক্ষায় আছি।

নায়ক নিরব বলেন, রবিবার বনানীর একটি অভিজাত হোটেলে গানের শুটিং করেছি। এর বাইরে পাঁচদিনের মতো আমার ছোট ছোট কিছু দৃশ্যের কাজ করলেই শুটিং অংশ শেষ হবে।

Reneta

তিনি বলেন, শুরু থেকে আমি সচেতন ছিলাম। পুরো কাজটাই আমার কাছে একটি মিশনের মতো ছিলো। সৈকত নাসির কোথাও কোনো ছাড় দেননি। ক্যাসিনো’র মাধ্যমে দর্শক নতুন প্যাটার্নের সিনেমা উপভোগ করবেন।

সিমপ্লেক্স ইন্টারন্যাশনাল প্রযোজিত প্রথম সিনেমা ‘ক্যাসিনো’র মূল গল্প আবদুল্লাহ জহির বাবুর এবং যৌথভাবে সংলাপ লিখেছেন আবদুল্লাহ জহির বাবু এবং আসাদ জামান। ছবির গান করছেন ইমরান, কোনাল, সাজ্জাৎ হোসেন, মার্সেল।

জানা যায়, ‘ক্যাসিনো’ মুক্তি পাবে ২০২০ সালের মার্চে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমরানকোনালনিরববুবলীমার্সেললিড বিনোদনসাজ্জাৎ হোসেনসৈকত নাসির
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এই গরমে খান ৩ স্মুদি, মিলবে প্রশান্তি ও পুষ্টি

আগস্ট ৫, ২০২৬

রাজধানীতে একাধিক কর্মসূচি, বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ ডিএমপির

আগস্ট ৫, ২০২৬
৫ আগস্ট ২০২৪

৩ আগস্ট থেকে ৫ আগস্ট: গণভবন ও সেনা সদরের ভেতরে যা ঘটেছিল

আগস্ট ৫, ২০২৬

৮ ব্র্যান্ডের ফর্সাকারী ক্রিমে বিপজ্জনক মাত্রায় মার্কারি, ব্যবহার না করার পরামর্শ

আগস্ট ৫, ২০২৬

জুলাই স্মৃতি জাদুঘরের উদ্বোধনে ড. ইউনূস, ইতিহাস থেকে পথ খোঁজার আহ্বান

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT