চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বীমা শিল্পে নারীদের অবদান নিয়ে প্রথম ই-বই প্রকাশিত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:১৭ অপরাহ্ণ ১০, মার্চ ২০২১
অর্থনীতি, শিল্প সাহিত্য
A A

বীমা এজেন্টদের পেশাগত সম্ভাবনা এবং বীমা শিল্পে নারীদের অবদান সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘সাফল্যের গল্প: বীমা শিল্পে নারীদের অর্জন গাথা’ নামে একটি ই-বই প্রকাশ করেছে মেটলাইফ বাংলাদেশ।

বাংলাদেশে বীমা শিল্পে প্রথমবারের মতো এ ধরণের একটি ই-বই প্রকাশ করা হলো।

হাজারও মানুষকে বিশ্বস্ত পরামর্শ এবং বিশ্বমানের সেবা প্রদানের মাধ্যমে তাদেরকে ভবিষ্যৎ পরিকল্পনা করতে এবং আত্মবিশ্বাসের সাথে জীবন যাপনে সহায়তা প্রদানে নারী এজেন্টরা যে অবদান রেখে চলেছেন তার একটি প্রেরণা দায়ক চিত্র তুলে ধরা হয়েছে এই ই-বইটির মাধ্যমে।

বীমা এজেন্টরা গ্রাহদের আর্থিক সুরক্ষা, প্রয়োজন বিশ্লেষণ, পরিকল্প সম্পর্কে বিস্তারিত আলোচনা সেই সাথে প্রয়োজনে গ্রাহককে সহায়তা ও তাদের বীমা সংক্রান্ত জিজ্ঞাসার উত্তর দিয়ে বীমা সেবা প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

বাংলাদেশের জনসংখ্যার প্রায় ৫০ শতাংশ নারী। বীমা শিল্পে পেশাগত জীবন গড়ে তোলার মাধ্যমে সমাজ ও অর্থনীতিতে নারীরা আরো বৃহৎ পরিসরে অবদান রাখতে পারবেন।

পেশা হিসাবে বীমা এজেন্টদের সুযোগ এবং সম্ভাবনা সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে মেটলাইফ নানা উদ্যোগ গ্রহণ করছে।

Reneta

ই-বইটির প্রকাশনা উপলক্ষে মেটলাইফ-এর জেনারেল ম্যানেজার আলা আহমদ বলেন,‘‘বিশ্বজুড়ে আমরা দেড়শ’রও বেশি বছর ধরে প্রজন্মের পর প্রজন্মকে বীমা সেবা দিয়ে এসেছি। বাংলাদেশের গ্রাহকদেরকেও আমরা বীমা সেবা দিয়ে চলেছি। আমাদের মেধাবি এজেন্টদের মাধ্যমে আমাদের গ্রাহকদেরকে উপকৃত হতে দেখে আমরা গর্বিত। সম্ভবনা বিকাশের লক্ষ্যে কাজ করে যেতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ এবং এই ই-বইটি আমাদের নারী এজেন্টদের সাফল্যের প্রমাণ।”

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মেটলাইফ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

কানাডার আলবার্টায় ভয়াবহ ঘূর্ণিঝড়, আহত ৩

জুলাই ১০, ২০২৬

চট্টগ্রাম জেলা প্রশাসনের সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল

জুলাই ১০, ২০২৬

বিশ্বকাপ ফুটবলের মহাতারকা

জুলাই ১০, ২০২৬

আর্লিং হালান্ড: মাঠে দানব, বাইরে শান্ত-মিষ্টি বালক

জুলাই ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

এবার কক্সবাজারের সৈকতে ভেসে এলো অর্ধগলিত মৃতদেহ

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT