চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বিয়ের প্রতিশ্রুতি’ দিয়ে কেটে পড়েছেন ইমাদ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩৬ অপরাহ্ন ২৯, সেপ্টেম্বর ২০১৭
স্পোর্টস
A A
ইমাদ

পাকিস্তানি অলরাউন্ডার ইমাদ ওয়াসিমের বিরুদ্ধে ‘বিশ্বাসঘাতকতার’ অভিযোগ তুলেছেন এক নারী। আফগান বংশভূত ওই ডাচ নারী ইমাদের বিরুদ্ধে ‘বিয়ের প্রতিশ্রুতি দিয়ে’ কেটে পড়ার অভিযোগ করেছেন।

গত সপ্তাহের শুরুর দিকে এক অচেনা নারীর সঙ্গে ইমাদের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ওই নারীর দাবি, লন্ডনে তাদের প্রথম দেখা এবং ইমাদ তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এখন অস্বীকার করছেন।

অবশ্য উড়ো আখ্যা দিয়ে অভিযোগ অস্বীকার করেছেন ইমাদ ওয়াসিম। জিও নিউজকে তিনি বলেছেন, আমি এখন সিঙ্গেল। বিয়ের জন্য কাউকে কোনও ধরনের প্রতিশ্রুতি দেইনি।

সাক্ষাতকারে নাম প্রকাশ না করা ওই নারী বলেন, ‘এটা (ইমাদের অস্বীকারের কথা) শুনতে বিরক্ত লাগছে। আমরা একসঙ্গে সময় কাটিয়েছি। আপনি একটা ভিডিও ফটোশপ করতে পারেন না। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে সেখানে আমি এবং সে।’

ওই নারীর আরও দাবি, মাসখানেক হয় ইমাদ তার খবর নিচ্ছেন না। দেখা-সাক্ষাত বন্ধ করে দিয়েছেন। তবে এতে খুব একটা কিছু মনেও করছেন না তিনি, ‘আমি এতে কিছু মনে করি নাই। কিন্তু পদ্ধতিটা ঠিক হয়নি। কারণ, তিনি আমাকে অনেক প্রতিশ্রুতি দিয়েছেন। আমি অবশ্য এই ধরনের সম্পর্কের জন্য তাকে একবারও কিছু বলিনি।’

গত জুলাইতে শুরু সম্পর্কটা এক মাসের মধ্য শেষ হয়ে গেলেও খুব একটা কষ্ট পাননি ডাচ নারী। তবে যা ঘটেছে সেটির জন্য ইমাদকে ক্ষমা চাওয়া আহবান জানিয়েছেন তিনি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমাদ ওয়াসিমপাকিস্তান ক্রিকেটপিসিবি
শেয়ারTweetPin

সর্বশেষ

হরমুজ সংকট: ৫০ দিনে ৫০ বিলিয়ন ডলার তেলের ক্ষতি

এপ্রিল ১৮, ২০২৬

“আইএমএফের কিস্তি স্থগিতের খবরটি সত্য নয়”

এপ্রিল ১৮, ২০২৬

চার নতুন মুখ নিয়ে বাংলাদেশে আসছে পাকিস্তান

এপ্রিল ১৮, ২০২৬

যুক্তরাষ্ট্র অবরোধ প্রত্যাহার না করলে হরমুজ প্রণালি বন্ধ: ইরানের হুঁশিয়ারি

এপ্রিল ১৮, ২০২৬

ইস্টার্ন রিফাইনারি তীব্র সংকটে, তেল শোধনাগারটির ভবিষ্যৎ কী?

এপ্রিল ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT