চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিয়ে করলেন লাক্সতারকা চৈতি, স্বামী পাইলট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১২ অপরাহ্ণ ২৩, ডিসেম্বর ২০১৯
বিনোদন
A A

বিয়ে করলেন ২০০৮ সালের ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ ইসরাত জাহান চৈতি। গেল ৮ অক্টোবর পারিবারিকভাবে তিনি বিয়ে করেন মাহমুদ আরাফাতকে। চৈতির স্বামী একটি বেসরকারি বিমান সংস্থায় পাইলট হিসেবে কর্মরত।

চ্যানেল আই অনলাইনকে বিয়ের কথা জানিয়ে চৈতি বলেন, পারিবারিকভাবে বিয়ে হলেও আমাদের দুজনের আগে থেকে পরিচয় ছিল। দুজনার জানাশোনার কথা দুই পরিবারকে জানাই। তারা আমাদের কথা মূল্যায়ন করেছেন। তবে প্রেম ছিল না।

নির্বাচন কমিশনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে কয়েকটি টিভিসি করেছেন চৈতি। আর সেখানকার কমিউনিকেশন হেড ছিলেন চৈতির স্বামী মাহমুদ আরাফাত। ওই সূত্রেই চৈতির সঙ্গে তার পরিচয়। এরপর দুই পরিবারের সম্মতিতে বিয়ে করেন তারা।

চৈতির ভাষায়, চলতি বছরের মাঝামাঝিতে আমাদের পরিচয়। একটু তাড়াহুড়ো করেই সবকিছু হয়ে গেল।

তিনি বলেন, নির্বাচন কমিশনে এয়ারফোর্স অফিসার (স্কোয়াড্রন লিডার) কমিউনিকেশন হেড হিসেবে মাহমুদ আরাফাত ছিল। সেখান থেকে বর্তমানে সে একটি বেসরকারি বিমান সংস্থার পাইলট হিসেবে কর্মরত।

Reneta

চৈতি বলেন, মাহমুদ আরাফাত দেশের বাইরে মিশনে ছিলেন। তখন থেকেই তিনি আমাকে চিনতেন। আমার নাটক দেখতেন। বর্তমানে আমরা দুজনেই খুব ভালো আছি। আমার কাজকেও তিনি সম্মান করেন। আগেও যেভাবে বেছে বেছে অল্প কাজ করতাম, বিয়ের পরে সেভাবেই কাজ করছি।

এটি চৈতির দ্বিতীয় বিয়ে। এর আগে ২০১৫ সালের ৮ অক্টোবর ব্যবসায়ী শাওন রায়কে বিয়ে করেন তিনি। বনিবনা না হওয়ায় তিন বছরের মাথায় চৈতির ওই দাম্পত্য জীবন ভেঙে যায়। অতীত ভুলে বর্তমান নিয়ে ভবিষ্যৎ সুন্দরের প্রত্যাশায় সকলের কাছে দোয়া চেয়েছেন এই লাক্সতারকা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: চৈতিনির্বাচন কমিশনপাইলটবিয়েলাক্সতারকালিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ঈদে ‘এটা আমাদেরই গল্প’ নির্মাতার ‘অভিযান’!

মে ১৫, ২০২৬

শ্রীমঙ্গলের সন্তান শাহানিয়া চৌধুরী ব্রিটেনের কাউন্সিলর

মে ১৫, ২০২৬

অবসর ভেঙে ওয়ানডেতে ফেরার প্রস্তাব নিয়ে যা বললেন মুশফিক

মে ১৫, ২০২৬

হামে একদিনে ১২ শিশুর মৃত্যু

মে ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চাহিদা বাড়ায় কোরবানির বাজারে ভালো লাভের আশা পশু ব্যবসায়ীদের

মে ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT