চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিসিএলের পর ইন্ডিপেনডেন্স কাপও মধ্যাঞ্চলের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২৩ অপরাহ্ণ ১৫, জানুয়ারি ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

সাকিব আল হাসানের না থাকা, প্রতিপক্ষের সঙ্গে শেষ দেখাতে হার আর বিপক্ষে অন্যতম বোলারের একাদশে ফেরার দিনেও শিরোপা নিজেদের করে নিল ওয়ালটন মধ্যাঞ্চল। প্রথম শ্রেণির টুর্নামেন্ট বিসিএলের পর জিতল ইন্ডিপেনডেন্স কাপও।

সিলেটে শিরোপার লড়াইয়ে সৌম্য-মিথুনদের বিপক্ষে তেমন কিছু করে দেখাতে পারল না বিসিবি দক্ষিণাঞ্চল। ব্যাটিং ব্যর্থতার দিনে অল্প পুঁজিতেও লড়াই তেমন একটা জমাতে পারেননি মোস্তাফিজ-নাসুমরা। ১৬৪ রানের লক্ষ্য ছুড়ে হেরেছে ৬ উইকেটের বড় ব্যবধানে।

শনিবার ফাইনালে টসে হেরে আগে ব্যাটিংয়ে নামা বিসিবি দক্ষিণাঞ্চলের দুই উদ্বোধনী ব্যাটসম্যান সহজেই খেলছিলেন। কিন্তু দলীয় পঞ্চাশ রানের মাথায় ভুল করে বসেন এনামুল হক বিজয়। অপুর বলে ৩৪ বলে ২০ রান করে ফেরেন এই উইকেটকিপার ব্যাটার।

পরের পঞ্চাশ যোগ করতে দক্ষিণাঞ্চল হারায় আরও তিন ব্যাটারকে। ধাক্কাটা আরও বাড়ায় আসরে দুর্দান্ত বল করা মোসাদ্দেক। শেষের দিকে নাহিদুল ইসলামের লড়াকু ৩১ রানের ইনিংসে দেড়শ পার করে এনামুল-জাকিররা। দলের হয়ে সর্বোচ্চ ৩৫ রান করেন ওপেনার পিনাক ঘোষ।

দক্ষিণাঞ্চলের ব্যর্থতার দিনে দারুণ কাটিয়েছে মধ্যাঞ্চলের বোলাররা। দুটি করে উইকেট ভাগাভাগি করে নিয়েছেন পাঁচ বোলার। ৫ ওভার বল করে নিজের ঝুলিতে কোনো শিকার রাখতে পারেননি রবিউল হক। নাজমুল ইসলাম অপু ১০ ওভারে ২৮ রান খরচায় নিয়েছেন দুটি উইকেট।

সহজ লক্ষ্যে দারুণ শুরু এনে দেন মধ্যাঞ্চলের মিজানুর রহমান ও সৌম্য সরকার। ২৫ বলে ২১ রান করে সৌম্য ফিরলে বেশি সময় থাকতে পারেননি আবদুল মাজিদ। উইকেটরক্ষক ব্যাটার মিথুন (৪) এদিন ব্যর্থ হন। বিনা উইকেটে ৬৫ রান করা দল ২০ রানের মাঝে হারায় টপ অর্ডারের চার অভিজ্ঞ ব্যাটারকে।

Reneta

অবশ্য দলের চাপ আর বাড়ায়নি দুই মিডল অর্ডার ব্যাটার মোসাদ্দেক-আল আমিন। অবিচ্ছিন্ন ৯০ রানের জুটিতে শিরোপা জিতে ফেরেন ডাগ আউটে। ফাইনালে দলের খারাপ সময়ে নেমে ৬৯ বলে ৫৩ রান করেন আল আমিন। ইনিংস সাজান ৬টি চারের মারে। সঙ্গী এবং অধিনায়ক মোসাদ্দেক ৮৫ বল থেকে ৩৩ রানে অপরাজিত ছিলেন।

এর আগে, প্রথম শ্রেণির ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট বিসিএল টি-টোয়েন্টিও কাপের শিরোপাও নিজেদের ঘরে তুলেছে মধ্যাঞ্চল। এবার ৫০ ওভারের টুর্নামেন্ট ইনডিপেনডেন্স কাপের শিরোপা পেল সৌম্য-মোসাদ্দেকরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইন্ডিপেনডেন্স কাপ-২০২২এনামুলবিসিএলমোসাদ্দেকলিড স্পোর্টসসাকিবসৌম্য
শেয়ারTweetPin

সর্বশেষ

অস্ট্রেলিয়াকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে নকআউটে যুক্তরাষ্ট্র

জুন ২০, ২০২৬

বাংলাদেশ সফর নিয়ে যা জানাল বিসিসিআই

জুন ২০, ২০২৬

অস্ট্রেলিয়ার সঙ্গে কোথায় পিছিয়ে গেলেন জানালেন ইমন

জুন ১৯, ২০২৬

ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদি শান্তি চুক্তির প্রচেষ্টাকে দুর্বল করে দিতে পারে নেতানিয়াহু

জুন ১৯, ২০২৬
ধর্ষণ

পরিত্যক্ত মাদ্রাসায় ১১ বছরের শিশুকে ধর্ষণ

জুন ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT