চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বের সর্বাধিক দূষিত দশ শহরের তিনটাই ভারতের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫৫ অপরাহ্ণ ১৬, নভেম্বর ২০১৯
আন্তর্জাতিক
A A

পৃথিবীর সর্বাধিক দূষিত ১০ শহরের তিনটা শহরই ভারতে। দেশটির রাজধানী নয়াদিল্লি বিশ্বের সর্বাধিক দূষিত শহর। দিল্লি ছাড়াও দশ শহরের তালিকায় পঞ্চম এবং নবম স্থানে রয়েছে কলকাতা ও মুম্বাই।

আবহাওয়া বিষয়ক সংস্থা স্কাইমেটের এক জরিপে এই তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

কয়েকদিন ধরে দিল্লির দূষিত আবহাওয়ার মধ্যে এমন একটি জরিপ প্রকাশিত হলো।

শুক্রবার এ জরিপটি প্রকাশ হয়। সেখানে দেখা যায়, এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) দিল্লির স্কোর ৫২৭। ১৬১ স্কোর নিয়ে কলকাতা পঞ্চম এবং ১৫৩ স্কোর নিয়ে মুম্বাই আছে নবমে।

একিউআই স্কোর ০ থেকে ৫০ভালো, ৫১ থেকে ১০০ সন্তোষজনক, ১০১ থেকে ২০০ সহনীয়, ২০১ থেকে ৩০০ খারাপ, ৩০১ থেকে ৪০০ খুবই খারাপ এবং ৪০১ থেকে ৫০০ বিপজ্জনক আবহাওয়া হিসেবে ধরা হয়।

স্কাইমেট তাদের প্রতিবেদনে জানায়, গত নয়দিন ধরে ভারতের রাজধানীর বাতাস মানবস্বাস্থ্যের জন্য বিপজ্জনক অবস্থায় আছে। দিল্লির নিকটবর্তী এলাকাগুলোর বাতাসও মারাত্মক দূষিত হয়ে পড়েছে।
লোদি রোড এলাকায় ৬৬০ ও ফরিদাবাদের একিউআই স্কোর ৭০৮। এছাড়াও মতিনগর ৬৫০ ও পশ্চিম বিহারের স্কোর ৬২৯।

Reneta

গত দীপাবলি থেকে দিল্লির বাতাস মারাত্মক বিপদজনক হয়ে উঠে। বায়ু দূষণের কারণে বন্ধ ঘোষণা করা হয়েছে শহরের সব স্কুল-কলেজ।

সরকারের নানা উদ্যোগের পরেও কোনো ফলাফল আসছে না।

স্কাইমেটের তালিকায় দূষিত শহরগুলো হলো: দিল্লি (প্রথম), লাহোর (দ্বিতীয়), তাসখন্দ (তৃতীয়), করাচি (চতুর্থ), কলকাতা (পঞ্চম), চেংডু (ষষ্ঠ), হ্যানয় (সপ্তম), গুয়াংজু (অষ্টম), মুম্বাই (নবম), কাঠমন্ডু (দশম)।

প্রথম হয়ে দিল্লির স্কোর যেখানে ৫২৭ , সেখানে পাকিস্তানের লাহোর দ্বিতীয় অবস্থানে থেকেও স্কোর ২৩৪, তথা সহনীয় মাত্রায় আছে শহরটি। এটি ভারতের জন্য আরেকটি উদ্বেগজনক খবর।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চীনদিল্লিদূষিত শহরভারতমুম্বাইলাহোর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাজধানীতে জঙ্গিদের ‘লোন উলফ’ অ্যাটাকের পরিকল্পনা ভণ্ডুল

পরবর্তী

ঝড় তুলে ৮ উইকেট নিয়ে রুয়েলের রেকর্ড

পরবর্তী

ঝড় তুলে ৮ উইকেট নিয়ে রুয়েলের রেকর্ড

দায়িত্বশীল মন্ত্রীরা এসব কথা কীভাবে বলেন

সর্বশেষ

তরেসের গোলে মেসিদের স্বপ্ন গুঁড়িয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

জুলাই ২০, ২০২৬

দশ জনের দলে পরিণত আর্জেন্টিনা, খেলা গড়াল অতিরিক্ত সময়ে

জুলাই ২০, ২০২৬

হাফটাইম শোর জন্য ফুটবলের আইন ভাঙল ফিফা

জুলাই ২০, ২০২৬

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

টম ক্রুজের কণ্ঠে ফুটবলের মহাকাব্য

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT