চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বে করোনায় মৃত্যু ২৯ লাখ ছাড়াল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০৩ পূর্বাহ্ণ ০৮, এপ্রিল ২০২১
- লিড নিউজ, আন্তর্জাতিক
A A

শেষ  ২৪ ঘণ্টায়  বিশ্বে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে প্রায় ১৩ হাজার মানুষের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু ২৯ লাখ ছাড়িয়ে গেছে।

এই ১৩ হাজার মৃত্যুর মধ্যে শুধু ব্রাজিলেই একদিনে মারা গেছে ৩ হাজার ৭৩৩ জন। দেশটিতে ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৯০ হাজার ৯৭৩ জন।

করোনাভাইরাসের পরিসংখ্যান নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ওয়ার্ল্ডোমিটার জানিয়েছে, বৃহস্পতিবার সকাল পযর্ন্ত ৬ লাখ ৫১ হাজার ৮৩৮ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছে। এ নিয়ে গত ১ বছর তিন মাসে বিশ্বজুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা ১৩ কোটি ৩৭ লাখ ছাড়িয়ে গেছে।

এই সময়ে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে দক্ষিণ এশিয়ার দেশ ভারতে ১ লাখ ২৬ হাজার ৩১৫ জন। দেশিটিতে মৃত্যু হয়েছে ৬৬৪ জন। শুধু তাই নয়, ভারতে এই যাবতকালের সর্বোচ্চ করোনা রোগী শনাক্তের রেকর্ড এটি।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে করোনায় একদিনে সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৭৫ হাজার ১৮৩ জন, মারা গেছেন ৮৭৩ জন।

হঠাৎ করে ৩ দশমিক ৫৬ হারে মৃত্যু হার বাড়তে শুরু করেছে ইউরোপের দেশ ইতালিতে। দেশটিতে ২৪ ঘণ্টায় মৃত্যু ৬২৭ জন, যেখানে ফ্রান্সে ৪৩৩, স্পেনে ১২৬, জার্মানিতে ৩১২ ও রাশিয়াতে ৩৭৪ জন।

Reneta

পরিসংখ্যান বলছে, ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলের মতোই করোনার ভয়াবহ অবস্থার দিকে যাচ্ছে মেক্সিকো। দেশটিতে একদিনে মৃত্যু ৬০৩ জন আক্রান্ত ৪ হাজার ৬০০।

করোনার মৃত্যু দৃশ্য পর্যালোচনা করলে দেখা যায়, ৩১ মার্চ থেকে করোনায় মৃত্যু বাড়ছে পোলান্ডে দেশটিতে সাতদিনের ব্যবধানে মৃত্যু হয়েছে ৬৩৮ জন।

গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। চীনে করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যু হয় ৯ জানুয়ারি। তবে তার ঘোষণা আসে ১১ জানুয়ারি।

১৩ জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় থাইল্যান্ডে। পরে বিভিন্ন দেশে করোনা ছড়িয়ে পড়ে।

করোনার প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে গত বছরের ৩০ জানুয়ারি বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। ২ ফেব্রুয়ারি চীনের বাইরে করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যুর ঘটনা ঘটে ফিলিপাইনে।

১১ ফেব্রুয়ারি বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাভাইরাস থেকে সৃষ্ট রোগের নামকরণ করে ‘কোভিড-১৯’।

১১ মার্চ করোনাকে বৈশ্বিক মহামারি ঘোষণা করে ডব্লিউএইচও।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনাভাইরাসকরোনায় মৃত্যুমৃত্যু
শেয়ারTweetPin

সর্বশেষ

আবারও বাজে ব্যাটিং বাংলাদেশের, হোয়াইটওয়াশের মুখে

জুন ২১, ২০২৬

১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

জুন ২১, ২০২৬

কিংবদন্তি আবদুস সাদেক: স্বাধীন বাংলাদেশের হকির প্রথম কাণ্ডারি

জুন ২১, ২০২৬

ব্রাজিল-আর্জেন্টিনা বা স্পেন-ফ্রান্স নয়, ইব্রার বিশ্বচ্যাম্পিয়ন কে?

জুন ২১, ২০২৬

ঠাকুরগাঁওয়ে বৃদ্ধ বাবা-মাকে পিটিয়ে বাড়িছাড়া করার অভিযোগ ছেলে-পুত্রবধূর বিরুদ্ধে

জুন ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT