চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বে একদিনে শনাক্ত সাড়ে ৫ লাখ, মৃত্যু ৮ হাজার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১১ পূর্বাহ্ণ ০৩, জানুয়ারি ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
করোনাভাইরাস

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী পাঁচ লাখ ৪৯ হাজার লোক শনাক্ত হয়েছে। এ নিয়ে বিশ্বে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ কোটি ৪৯ লাখ ৭৫ হাজার।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) পরিসংখ্যানে এই তথ্য জানানো হয়েছে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী করোনায় মারা গেছে ৮ হাজার ১৪০ জন। এতে মোট মৃত্যু ১৮ লাখ ছাড়িয়েছে।

করোনায় বিশ্বে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় যুক্তরাষ্ট্রের অবস্থান শীর্ষে। জন্স হপকিনস ইউনিভার্সিটির তথ্য অনুসারে দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে দুই কোটি ৯ লাখ ৪৭ হাজার ১ জন। মৃত্যু হয়েছে ৩ লাখ ৫৮ হাজার ৬৮২ জনে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছে ২ হাজার ১০৭ জন, শনাক্ত হয়েছে ২ লাখ ৩২ হাজারের বেশি মানুষ।

করোনা শনাক্তের হিসেবে বিশ্বে দ্বিতীয় অবস্থানে আছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে এক কোটির বেশি লোক। একদিনে মৃত্যু হয়েছে ২৬৬ জন, আক্রান্ত হয়েছে ২১ হাজার ২২২ জন।

তবে ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলে মৃত্যু কমে আসলেও রোববার সকাল পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু মেক্সিকোতে। দেশটিতে ২৪ ঘণ্টায় মৃত্যু ৭০০ জন,অন্যদিকে ব্রাজিলে ৩০১ জন। এছাড়া সংক্রমণ হার বৃদ্ধি পেয়েছে ইউরোপের দেশগুলোতে। একদিনে মৃত্যু ইটালিতে ৩৬১, জার্মানিতে ২৩৪, ফ্রান্সে ১৫৬ জন।

Reneta

এছাড়া রাশিয়াতে মৃত্যু ৪৪৭, যুক্তরাজ্যে ৪৪৫, সাউথ আফ্রিকায় ২৮৮, কানাডা ১০৯ জন।

অন্যদিকে এরই মধ্যে ৩১টির বেশি দেশে ছড়িয়ে পড়েছে করোনার নতুন ধরণ। এই ধরন আগের থেকে ৭০ শতাংশ বেশি সংক্রামক। এতে নতুন করে ফের বিশ্বব্যাপী শঙ্কা বাড়ছে। এ নিয়ে বিভিন্ন দেশে নানা বিধিনিষেধ জারি করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনাভাইরাসবিশ্বব্যাপীশনাক্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

সেমিতে উঠে এমবাপে বললেন ‘ঠিক’ আছি

জুলাই ১০, ২০২৬
Teesta water

তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি, বন্যার শঙ্কা

জুলাই ১০, ২০২৬

মেহেরপুরে করলার চাষে ভালো ফলনেও, দাম নিয়ে হতাশ চাষি

জুলাই ১০, ২০২৬

মরক্কোর বিদায়ে হতাশ, ফ্রান্সের জয়ে উচ্ছ্বসিত ফুটবলপ্রেমীরা

জুলাই ১০, ২০২৬

দেশে পরিবর্তন আসেনি, শুধু দুর্নীতিবাজদের হাতবদল হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT