বিশ্বে প্রথম স্মার্টফোনে ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা নিয়ে আসছে সনি। চলতি বছরেই গ্রাহকরা পেতে যাচ্ছেন ৪৮ মেগাপিক্সেল সেন্সরযুক্ত ক্যামেরা। ক্যামেরার নতুন প্রতিদ্ধন্দ্বী হিসেবে ধরা হচ্ছে এই স্মার্টফোনকে। অ্যাপেল স্মার্টফোনে দীর্ঘদিন ধরে সনির সেন্সর ব্যবহার করছে। বাজারে হুয়াওয়ে এবং নোকিয়ার ৪০ মেগাপিক্সেল সেন্সরযুক্ত স্মার্টফোন রয়েছে। এই স্মার্টফোন ব্যবহার করেই ইউজাররা হাই রেজলিউশনের ছবি তুলতে পারবেন।






