চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপের শুরুতে রোনালদোর জন্য সুসংবাদ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১১ অপরাহ্ণ ১৫, জুন ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

বিশ্বকাপে স্পেনের বিপক্ষে মাঠে নামার কয়েকঘণ্টা আগে একটি সুসংবাদ পেলেন ক্রিস্টিয়ানো রোনালদো। দুই বছর ধরে চলা কর ফাঁকির মামলায় একটা দফারফা হয়েছে তার। বিচার প্রক্রিয়া শেষ করার জন্য একটি চুক্তিতে পৌঁছেছেন সিআর সেভেন ও স্পেনের আয়কর বিভাগের সরকারি কৌসুলিরা। রফা অনুযায়ী দুবছরের জেল ও জরিমানা মেনে নিয়েছেন রোনালদো।

দুবছরের জেল মেনে নিলেও রোনালদোকে সশরীরে কারাবরণ করতে হবে না। কারণ দেশটির আইনে ফৌজদারি মামলায় অভিযুক্ত ছাড়া প্রথমবার কেউ ২৫ মাস বা কম সাজা পেলে তাকে জেলে যেতে হয় না। এজন্য অবশ্য কর, জরিমানা এবং সুদ বাবদ ১৮.৮ মিলিয়ন ইউরো দিতে হচ্ছে পর্তুগিজ অধিনায়ককে। সেটা দিতে রাজিও হয়েছেন রিয়াল মাদ্রিদ তারকা।

স্প্যানিশ দৈনিক এল মুন্ডোর বরাতে দেশটির ক্রীড়া দৈনিক মার্কা জানাচ্ছে, সমঝোতা না হলে রোনালদো কর, ফৌজদারি ও প্রশাসনিক উভয় ক্ষেত্রেই মামলায় হারতে পারতেন। হারলে তার ১০ বছর পর্যন্ত জেল হতে পারত।

এখনও অবশ্য ছোট কিছু কাজ বাকি রয়ে গেছে। যার মধ্যে পাবলিক প্রসিকিউটরের অফিসের সাথে চুক্তি নিয়ে বিস্তারিত আলোচনা করা বাকি।

অভিযোগ ওঠে ১ কোটি ৪৭ লাখ ইউরো কর ফাঁকি দিয়েছেন রিয়াল মাদ্রিদের পর্তুগিজ তারকা। ২০১১ থেকে ২০১৪ পর্যন্ত সময়টাতে এই ফাঁকির আশ্রয় নিয়েছেন সিআর সেভেন।

ফুটবলের আরেক মহাতারকা লিওনেল মেসির বিরুদ্ধে অভিযোগ ছিল ৪১ লাখ ইউরো কর ফাঁকি দেয়ার। রোনালদো ফাঁকির পরিমাণটা তার প্রায় সাড়ে তিনগুণ বেশি।

Reneta

কর কর্তৃপক্ষের তদন্তে বেরিয়ে আসে, রোনালদো অভিযুক্ত বছরগুলোতে যথাক্রমে ১৪ লাখ, ১৭ লাখ, ৩২ লাখ এবং ৮৫ লাখ ইউরো করে কর ফাঁকি দিয়ে এসেছেন। ২০১০ সালে রিয়াল তারকা একটি ব্যবসায়িক কাঠামোর আশ্রয় নিয়ে ‘ইমেজ স্বত্ব’র মাধ্যমে আয় লুকিয়ে কর ফাঁকি দিয়েছেন।

মেসি অভিযোগের মুখে পড়ার পর ৫১ লাখ ইউরো কর দিয়েও মুক্তি পাননি। স্প্যানিশ আদালত তাকে ২১ মাসের জেল দেয়। যদিও দেশটির আইনে ফৌজদারি মামলায় অভিযুক্ত ছাড়া প্রথমবার কেউ এই সময়ের কম সাজা পেলে তাকে জেলে যেতে হয় না। মেসিকেও যেতে হয়নি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্রিস্টিয়ানো রোনালদোবিশ্বকাপ সর্বশেষরাশিয়া বিশ্বকাপ ২০১৮
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT