চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপের পর বাংলাদেশের যত খেলা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২৯ অপরাহ্ণ ২৩, জুন ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

চলতি টি-টুয়েন্টি বিশ্বকাপ শেষ হতেই মাঠের খেলায় আবারও ব্যস্ত হয়ে পড়বে বাংলাদেশ দল। জুলাই-আগস্টে নিরপেক্ষে ভেন্যু ভারতের নয়ডায় আফগানিস্তানের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি খেলবে টিম টাইগার্স। সূচি এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি সিরিজের আয়োজক আফগানিস্তান ক্রিকেট বোর্ড।

আফগানদের হোম সিরিজটিতে দুটি টেস্ট হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে আগামী বছর নিয়ে যাওয়া হয়েছে। আগস্টের মাঝামাঝি দুটি টেস্ট খেলতে পাকিস্তানে যাবে বাংলাদেশ। ২০২০ সালে সবশেষ পাকিস্তান সফর করেছিল টিম টাইগার্স।

এরপর তিনটি টি-টুয়েন্টি ও দুটি টেস্ট খেলতে ভারতে যাবে বাংলাদেশ। আয়োজক দেশের বোর্ড বিসিসিআই সিরিজের সূচি চূড়ান্ত করেছে। ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে বাংলাদেশ-ভারত টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি শুরু হবে। ২৭ সেপ্টেম্বর কানপুরে শুরু সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

৬ অক্টোবর ধর্মশালায় হবে প্রথম টি-টুয়েন্টি। ৯ অক্টোবর দিল্লিতে দ্বিতীয় ম্যাচ। ১২ অক্টোবর হায়দরাবাদে হবে সিরিজের তৃতীয় ও শেষ টি-টুয়েন্টি হবে।

২০১৫ সালের পর আবারও বাংলাদেশে আসছে সাউথ আফ্রিকা। অক্টোবর থেকে নভেম্বরের মাঝে আসার কথা প্রোটিয়াদের। সফরে থাকবে শুধু ২টি টেস্ট।

বছরটা বাংলাদেশ শেষ করবে ওয়েস্ট ইন্ডিজে পূর্ণাঙ্গ এক সফর দিয়ে। নভেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত চলার কথা ম্যাচগুলো। সফরে থাকছে ২টি টেস্ট, ৩টি ওয়ানডে ও ৩টি টি-টুয়েন্টি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ২০২৪ সালে যত খেলাবাংলাদেশ দললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ভারতের বিপক্ষে খেলা হলে আমাদের এনার্জি বেড়ে যায়: সুরভী

মে ২৯, ২০২৬

ভারতের চেয়ে বেশি সুযোগ পেলেও কাজে লাগাতে পারিনি: শামসুন্নাহার

মে ২৯, ২০২৬

চ্যানেল আই এর ব্যতিক্রমী আয়োজন ‘কৃষকের ঈদ আনন্দ’

মে ২৯, ২০২৬

আদ্-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু, ব্যবস্থাপনায় গাফিলতির প্রমাণের ইঙ্গিত

মে ২৯, ২০২৬

সড়কে বর্জ্য জমে থাকায় প্রধানমন্ত্রীর নির্দেশে দুই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা

মে ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT