চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপের দেশে খেলছে আরও একটি বাংলাদেশ দল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩৯ পূর্বাহ্ণ ২২, অক্টোবর ২০২১
ফুটবল, স্পোর্টস
A A

বাছাইপর্বের লড়াই-রোমাঞ্চ শেষে আরব আমিরাতে টি-টুয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। সামনের অভিযাত্রা সুপার টুয়েলভ পর্বের। একই সময়ে ব্যাট-বলের বিশ্বযজ্ঞ চলা দেশটিতে খেলবে আরও একটি টাইগার দল। সেটি ফুটবলে। জাতীয় পর্যায়ের না হলেও যা কম আকর্ষণের নয়! ফিফকো ওয়ার্ল্ড কর্পোরেট চ্যাম্পিয়ন্স কাপ ফুটবলে যে প্রথমবারের মতো সদর্পে প্রতিনিধিত্ব করছে বাংলাদেশও।

ফিফকো ওয়ার্ল্ড কর্পোরেট চ্যাম্পিয়ন্স কাপ ফুটবলের আয়োজন হয় বেশ জৌলুসের সাথে। ২০১৮ সালে কানাডার মন্ট্রিয়লে এবং ২০১৯ সালে মোনাকোতে বৈশ্বিক আসরটি অনুষ্ঠিত হয়েছিল। এবার হচ্ছে আরব আমিরাতে।

বাংলাদেশ থেকে আমিরাতের টুর্নামেন্টে প্রতিনিধিত্ব করছে ‘বানদো ডিজাইন লিমিটেড’। বিজিএমইএ কাপ-২০২০ আসরের শিরোপা জেতার সুবাদে ওয়ার্ল্ড কর্পোরেট চ্যাম্পিয়ন্স কাপে অংশগ্রহণের গৌরব অর্জন করেছে বানদো ডিজাইন। বাংলাদেশের প্রথম দল হিসেবে অংশ নিচ্ছে লায়লা গ্রুপের প্রতিষ্ঠানটি।

আয়োজক ইন্টারন্যাশনাল ফেডারেশন অব কর্পোরেট ফুটবল (ফিফকো), যাদের প্রধান কার্যালয় কানাডায়। বর্তমানে সদস্য দেশ সংখ্যা ৬০টি।

টুর্নামেন্টের পর্দা উঠছে আজ, ২২ অক্টোবর। হবে বর্ণাঢ্য জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। ২৪ অক্টোবর বাংলাদেশ সময় বিকাল ৩টায় গ্র্যান্ডফিনালের মধ্য দিয়ে সমাপ্তি হবে। খেলা হবে ফুটসালের নিয়মে। একেক দলে থাকবেন ৫ জন করে খেলোয়াড়।

স্পোর্টস মিডিয়া কোম্পানি ‘স্পোর্টসফেভার৩৬০’ টুর্নামেন্টের লাইভ কভারেজ দেবে। ফিফকোর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ‘ফিফকোটিভি’তে হবে সম্প্রচার।

Reneta

আন্তর্জাতিক টুর্নামেন্টটিতে অংশগ্রহণের জন্য বিজিএমইএ’র সাবেক সভাপতি ও লায়লা গ্রুপের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান এবং বিজিএমইএ’র ডিরেক্টর ও শেলটেকের ম্যানেজিং ডিরেক্টর তানভির আহমেদ যৌথভাবে বাংলাদেশ দলের পৃষ্ঠপোষকতা করছেন।

ফিফকোর প্রেসিডেন্ট আলবার্ট জুবিলি প্রথমবারের মতো বড় আসরে বাংলাদেশের কর্পোরেট ফুটবল দল পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। দুবাই আসরটির সার্বিক সহযোগিতায় রয়েছে ‘দুবাই স্পোর্টস কাউন্সিল এন্ড ট্যুরিজম দুবাই’র মতো সংস্থা। স্থানীয় আয়োজক হিসেবে রয়েছে ‘হাই ফাইভ ইভেন্টস’।

দেশের কর্পোরেট ফুটবলের অন্যতম সফল দল বানদো ডিজাইন। যারা বাংলাদেশ ও ভারতে অনুষ্ঠিত অনেক আসরের শিরোপা জিতেছে। বানদো ফুটবল দলের কর্ণধার সামিরা আলম, নেতৃত্বে আছেন বাংলাদেশের কর্পোরেট টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা ইমরানুর রহমান, যিনি ১৮৯টি অফিসিয়াল ম্যাচে ৩৭৭ গোল করেছেন।

বানদোর দলে আছেন মোবারক, রাজিব, পিয়াস ও মেহতাবের মতো আলো ছড়ানো কর্পোরেট ফুটবলার। দলের শক্তি বাড়াতে আছেন শাকিল, মামুন এবং মৃদুলদের মতো তারকা কর্পোরেট খেলোয়াড়রা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরব আমিরাতকর্পোরেট ফুটবলটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২০
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

প্রধানমন্ত্রীর ইনভেস্টরস এক্সপো পরিদর্শন

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

থাইল্যান্ডের দক্ষিণে নিরাপত্তা চৌকিতে হামলা, ৫ আধাসামরিক সেনা নিহত

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ঐতিহাসিক আল আকসা মসজিদে ঢুকে পড়লো হাজারের বেশি ইসরায়েলি

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

গাজী নজরুলের এমপি পদ কি বাতিল হবে, যা বলছে নির্বাচন কমিশন

জুলাই ২৩, ২০২৬

শিল্পকারখানার নষ্ট হওয়া তাপেই কোটি টাকার জ্বালানি সম্ভাবনা: গবেষণা তথ্য

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT