চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপে দলগুলোর সঙ্গে থাকবে দুর্নীতি দমন কর্মকর্তা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪০ অপরাহ্ণ ১৪, মে ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

এবারের ক্রিকেট বিশ্বকাপে অংশ নিচ্ছে ১০ দল। কম দল অংশ নিলেও আসরের পরিধি বেশ বড়। পরিধি বাড়ায় থাকছে ম্যাচ ফিক্সিং থেকে শুরু করে একাধিক রকমের দুর্নীতি হওয়ার সম্ভাবনাও।

তবে ইংল্যান্ড বিশ্বকাপকে সবার সামনে নজির হিসেবে তুলে ধরতে বদ্ধপরিকর আইসিসি। সেজন্য ১০ দলের প্রতিটির সঙ্গে একজন করে দুর্নীতি-দমন কর্মকর্তা রাখার ব্যবস্থা করছে ক্রিকেটের অভিভাবক সংস্থাটি।

‘দ্য টেলিগ্রাফ’র প্রতিবেদনে বলা হয়েছে, প্রস্তুতি ম্যাচের শুরু থেকে প্রতিটি দলের সঙ্গে থাকবেন একজন করে দুর্নীতি-দমন কর্মকর্তা। আসর শেষে দেশের বিমানে ওঠার আগপর্যন্ত দলের সঙ্গে থাকবেন সেই কর্মকর্তা।

Banglabid

প্রতিবেদনে উল্লেখ আছে , ‘অতীতে প্রতিটি ভেন্যুতে একজন করে কর্মকর্তা বরাদ্ধ রাখতো আইসিসির দুর্নীতি-দমন ইউনিট (আকসু)। এর ফলে মাঠের বাইরে এসব কর্মকর্তাদের দেখা পেতেন না ক্রিকেটাররা।’

‘তবে এই কর্মকর্তারাই এখন থেকে প্রতিটি দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচের শুরু থেকে শেষপর্যন্ত থাকবেন। খেলোয়াড়রা মাঠ কিংবা শপিং মলে যেখানেই যান না কেনো, তাদের সঙ্গে থাকবেন এই কর্মকর্তারা।’

কেবল দুর্নীতি ঠেকাতেই যে এ কর্মকর্তাদের নিয়োগ দিচ্ছে আকসু তেমনটাও নয়, বরং ক্রিকেটারদের সঙ্গে আকসুর যাতে একটা নিবিড় সম্পর্ক গড়ে ওঠে সেই চেষ্টাও আছে সংস্থাটির। অর্থাৎ, যেকোনো অসংগতি দেখলেই ক্রিকেটাররা যেন আকসু কর্মকর্তাদের শরাণাপন্ন হতে পারেন সেটাই মূলত উদ্দেশ্য।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্বকাপ-২০১৯লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

শিক্ষক নিয়োগে ‘দুর্নীতির সুযোগ’ বন্ধের দাবি ইসলামী আন্দোলনের

আগস্ট ১২, ২০২৬

বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের একাদশ জানিয়ে দিলো অস্ট্রেলিয়া

আগস্ট ১২, ২০২৬
ককরোচ পার্টির নতুন কর্মসূচি

ভারতে ককরোচ পার্টির নতুন কর্মসূচি ঘোষণা

আগস্ট ১২, ২০২৬

খাবারের গাড়িতে লুকিয়ে বিমান বদল ঘটনায় যা বললেন ট্রাম্প

আগস্ট ১২, ২০২৬

সচিব পদে রদবদল

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT