চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপে ঐতিহাসিক প্রথম জয় পেল উগান্ডা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫২ পূর্বাহ্ণ ০৬, জুন ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

প্রথমবারের মতো আইসিসির কোনো বৈশ্বিক আসরে খেলতে এসে স্মরণীয় জয়ের দেখা পেল উগান্ডা। লো স্কোরিং ম্যাচে পাপুয়া নিউগিনির বিপক্ষে আফ্রিকা অঞ্চলের দেশটি ৩ উইকেটের জয় তুলে নেয়।

প্রোভিডেন্সে বৃহস্পতিবার টসে হেরে ব্যাটিংয়ে নামা পাপুয়া নিউগিনি ১৯.১ ওভারে মাত্র ৭৭ রানে অলআউট হয়। স্বল্প লক্ষ্য তাড়াটা অবশ্য উগান্ডার জন্য সহজ ছিল না। ১৮.২ ওভারে ৭ উইকেট হারিয়ে তাদের ঐতিহাসিক জয় ছিনিয়ে আনতে হয়।

নিউগিনির হয়ে সর্বাধিক ১৫ রান করেন হিরি হিরি। কিপলিন দরিগা ও লেগা সিয়াকার ব্যাট থেকে আসে ১২ রান। বাকি ব্যাটাররা কেউ দুই অঙ্কের ঘরে যেতে পারেননি। অতিরিক্ত খাত থেকে আসে ১৩ রান।

উগান্ডার হয়ে রামজানি, কসমাস জুমা ও এনসুবুগা দুটি করে উইকেট পান।

৭৮ রানের লক্ষ্য তাড়ায় মাত্র ৬ রানেই ৩ উইকেট হারিয়ে উগান্ডা বিপদে পড়ে। ২৬ রানের মধ্যে হারায় ৫ উইকেট। বিপর্যয় সামলে রিয়াজাত আলী শাহ এবং জুমা ষষ্ঠ উইকেটে ৩৫ রানের জুটি গড়ে দলকে জয়ের দিকে নেন। রিয়াজাত ক্যাচ দিলেও জীবন পাওয়ায় তা হয়ে যায় ম্যাচের টার্নিং পয়েন্ট। জুমা ১৫ রানে রান আউট হলে জুটি ভাঙে।

কেন্নেথ ওয়াইসওয়াকে নিয়ে ধীরগতির ব্যাটিংয়ে আগাতে থাকা রিয়াজাত ৫৬ বলে এক চারে ৩৩ রানে সাজঘরে ফেরেন। উগান্ডার জয়ের জন্য তখন দরকার ৩ রান। ওয়াইসওয়া ১৯তম ওভারের দ্বিতীয় বলে সুইপ শটে দৌড়ে দুই রান নিলে বিশ্বকাপের মঞ্চে জয়ের স্বাদ পায় উগান্ডা।

Reneta

বল হাতে পাপুয়া নিউগিনির হয়ে অ্যালেও নাও ও নরম্যান ভানুয়া দুটি করে উইকেট দখল করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উগান্ডা২৪টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪পাপুয়া নিউগিনি২৪লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

টেলিভিশন সাংবাদিকতার বাস্তব অভিজ্ঞতা নিলেন রাবির শিক্ষক-শিক্ষার্থীরা

জুলাই ১০, ২০২৬

উন্নয়ন ও প্রকৃতি একসাথে হাতে হাত রেখে চলবে: পরিবেশমন্ত্রী

জুলাই ১০, ২০২৬

ভোট চুরি জুলাইয়ের আগেও হয়েছে, পরেও হয়েছে: হাসনাত আবদুল্লাহ

জুলাই ১০, ২০২৬

বেলজিয়ামের স্কিল এবং স্পেনের গতি উপভোগ্য হবে: শেখ আসলাম

জুলাই ১০, ২০২৬

সাইবার আস্থা: একটি ‘ডিজিটাল সেফ সিস্টেম’ পদ্ধতি

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT