চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিরোধীদলে কোন্দলের মধ্যে সংসদ অধিবেশন শুরু হচ্ছে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:০৮ অপরাহ্ণ ১৯, জানুয়ারি ২০১৬
বাংলাদেশ
A A

বিরোধীদলে কোন্দলের মধ্যে আজ দশম জাতীয় সংসদের নবম অধিবেশন বসছে। স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকেল সাড়ে ৪টায় অধিবেশন শুরু হবে।

অধিবেশনের মেয়াদ ঠিক করতে বিকেল সাড়ে ৩টায় কার্য উপদেষ্টা কমিটির বৈঠক বসবে। এবারের নবম অধিবেশনে ১২টি বিল পাস এবং ১৫টি বিল উত্থাপনের কথা রয়েছে।

এর মধ্যে প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য ও সংসদ সদস্যদের বেতন-ভাতা বাড়ানো সংক্রান্ত বিল রয়েছে। দশম জাতীয় সংসদে এ পর্যন্ত আটটি অধিবেশনে ১শ’৬৮ কার্যদিবসে ৪৮টি বিল পাস হয়েছে।

গত রবিবার রংপুরে জাতীয় পার্টির কার্যালয়ে সংবাদ সম্মেলনে হুসেইন মুহাম্মদ এরশাদ তার ছোট ভাই জিএম কাদেরকে জাতীয় পার্টি’র (জাপা)পার্টির কো-চেয়ারম্যান হিসেবে ঘোষণার পরই নাটকীয়তার শুরু।

এসময় তিনি বলেছিলেন, ‘তার অবর্তমানে জিএম কাদেরই দলের চেয়ারম্যানের ভূমিকা পালন করবে। পরদিন সোমবার রওশন এরশাদের গুলশানের বাসায় তাকে জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান ঘোষণা দেন জাপার মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু।

এরপর, মঙ্গলবার দুপুরে জিয়াউদ্দিন বাবলুকে জাতীয় পার্টির মহাসচিব পদ থেকে অব্যাহতি দিয়ে রুহুল আমিন হাওলাদারকে নতুন মহাসচিব করেন এরশাদ।

Reneta

পরে এরশাদের নেওয়া সিদ্ধান্ত নাকচ করে দেয় দলটির সংসদীয় দল। বিরোধীদলের নেতা রওশন এরশাদের নেতৃত্বে ওই বৈঠকে উপস্থিত ছিলেন এরশাদও।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: সংসদ অধিবেশন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারত থেকে পাকিস্তানে ‘ককরোচ জনতা পার্টি’!

মে ২৩, ২০২৬

রোনালদোকে পেছনে ফেলে সৌদির সেরা খেলোয়াড় হলেন ফেলিক্স

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

রামিসা হত্যার বিচার যে আইনে হবে, সেখানে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড: প্রধানমন্ত্রী

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

পঞ্চগড়ে শুরু হলো বিতর্ক উৎসব ও কর্মশালা

মে ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT