চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিরূপ আবহাওয়ায় কক্সবাজারে বিমান চলাচল বন্ধ

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৯:২৬ অপরাহ্ণ ০৪, জুলাই ২০১৮
জনপদ
A A

ভারী বৃষ্টিপাত ও বিরূপ আবহাওয়ার কারণে কক্সবাজার বন্দরে বিমান উঠানামা বন্ধ রয়েছে। অবতরণ না করে ফিরে গেছে দুইটি বিমান। বুধবার সকাল থেকে আবহাওয়ার বিরূপ এ পরিস্থিতির কারণে বিমান উঠানামা বন্ধ রয়েছে বলে জানান কক্সবাজার বিমানবন্দরের ম্যানেজার মো. সাইদুজ্জামান।

তিনি বলেন, বুধবার সকাল থেকে ১০ টা পর্যন্ত মুষলধারে ভারী বৃষ্টিপাত ও বিরূপ আবহাওয়ার কারণে বিমানবন্দরে অবতরণ করতে না পেরে ঢাকা থেকে আসা ২টি বিমান ফিরে গেছে। এখনো বিমান উঠানামা বন্ধ রয়েছে। আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক হলে বিমান চলাচল শুরু হবে বলে জানান তিনি।

কক্সবাজারে গত ২৪ ঘণ্টায় ১৫৫ মিলিমিটারের বেশী বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে কক্সবাজার আবহাওয়া অফিস।

Banglabid

কক্সবাজার আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুর রহমান বলেন, মঙ্গলবার দুপুর থেকে কক্সবাজারে থেমে থেমে ভারী ও মাঝারি আকারের বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় কক্সবাজারে বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে ১৫৫ মিলিমিটার।

তিনি বলেন, ‘বুধবার সকাল থেকে মুষলধারে একটানা ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। সকাল ৬ টা থেকে ৯ টা পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড হয় ৫৪ মিলিমিটার।’

তাছাড়া বর্ষা মৌসুম হওয়ার পাশাপাশি বিরূপ আবহাওয়ার কারণে আগামী ১ সপ্তাহ পর্যন্ত ভারী ও মাঝারি আকারের বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানান আবহাওয়া কর্মকর্তা আব্দুর রহমান।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কক্সবাজারবিমান
শেয়ারTweetPin

সর্বশেষ

আবারও ৩৭ বিলিয়ন ডলারের ঘরে বৈদেশিক মুদ্রার রিজার্ভ

আগস্ট ১৩, ২০২৬

নারী কেবিন ক্রুদের যৌন হয়রানির মামলা: ৪৫ লাখ ডলারে নিষ্পত্তি

আগস্ট ১৩, ২০২৬

রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী

আগস্ট ১৩, ২০২৬

পদত্যাগ করছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি লেভিট

আগস্ট ১৩, ২০২৬

দুই অর্ধের দুই গোলে টানা দ্বিতীয় উয়েফা সুপার কাপ পিএসজির

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT