চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিরল রোগে আক্রান্ত আব্বাসের বায়োপসি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩৮ অপরাহ্ণ ২৪, ফেব্রুয়ারি ২০১৮
স্বাস্থ্য
A A

বিরল রোগে আক্রান্ত মাদারীপুরের আব্বাস শেখের বায়োপসি সম্পন্ন হয়েছে।

শনিবার দুপুর ১২টায় মালিবাগের ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজে এন্ড হাসপাতালে এ বায়োপসি সম্পন্ন হয়।

সংশ্লিষ্ট চিকিৎসকরা জানিয়েছেন, বায়োপসির রিপোর্ট পেতে তিন থেকে পাঁচ দিন সময় লাগবে।

ডা: সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতাল লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সুব্রত মণ্ডল চ্যানেল আই অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছে।

হাসপাতালটির সিইও অধ্যক্ষ অধ্যাপক ডা. এম এ আজিজ বায়োপসি শেষে আব্বাসকে দেখে এসে সাংবাদিকদের বলেন: আব্বাসের শরীর থেকে যে দুর্গন্ধ বের হতো তা আর অনেকটা কমে গেছে। আব্বাসকে আগের থেকে একটু স্বাভাবিক মনে হচ্ছে।

আব্বাসের চিকিৎসার জন্য সার্জিক্যাল টিমের সদস্য সহযোগী অধ্যাপক ডা. এ কে এম রুহুল আমীন বলেন, বায়োপসি রিপোর্টের ফল পেতে সাধারণত তিন থেকে পাঁচ দিন লাগবে। বায়োপসি ছাড়াও কিছু কিছু আব্বাসের রিপোর্ট হাতে এসেছে। যেগুলো আমরা নিরক্ষণ করছি । বায়োপসি পেলেই আব্বাসের চিকিৎসার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেব।

Reneta

মাদারীপুরের রাজৈর উপজেলার ১৩ বছরের কিশোর আব্বাস শেখ। তার ডান পা ফুলে বিশালাকৃতির হয়েছে। এতে করে সে চলাফেরা করতে পারছে না। সেই সঙ্গে প্রতিনিয়ত সেই পা দিয়ে বের হচ্ছে এক ধরনের রস। এছাড়াও তার সারা শরীরজুড়ে উঠেছে আঁচিল। পায়ের গন্ধে স্কুলের কেউ কাছে বসে না । সব মিলে করুণ যন্ত্রণায় দিন কাটছে এ কিশোরের।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) বিরল রোগে আক্রান্ত আব্বাসকে নিয়ে বেশ কয়েকটি জাতীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ অধ্যাপক ড. এম এ আজিজ বিরল রোগে আক্রান্ত কিশোর আব্বাস শেখের চিকিৎসার দায়িত্ব নেওয়ার কথা জানান ।

পরে হাসপাতালের পক্ষ থেকে আব্বাস শেখের বাবা রাজ্জাক শেখের সাথে যোগাযোগ করে হাসপাতালে চিকিৎসা সেবা দেওয়ার সিদ্ধান্ত হয়।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin1

সর্বশেষ

আসরে প্রথম হার দেখল মিরাজদের গল গ্যালান্টস

জুলাই ২২, ২০২৬

প্রকল্প বাস্তবায়নের গতি বাড়িয়ে অপ্রয়োজনীয় ব্যয় কমাতে প্রধানমন্ত্রীর নির্দেশ

জুলাই ২২, ২০২৬

নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল

জুলাই ২২, ২০২৬

মহেশখালীর এলএনজি টার্মিনালে ত্রুটিতে গ্যাস সংকট

জুলাই ২২, ২০২৬

‘ককরোচ জনতা পার্টি’র আন্দোলনে চ্যালেঞ্জের মুখে মোদি সরকার

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT