চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিরতিহীন মুশফিক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২১ অপরাহ্ণ ২৬, জুলাই ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

মিরপুরে জাতীয় দলের ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলনের প্রথম ধাপের শেষদিনের অনুশীলন পরিকল্পনায় ছিল না মুশফিকুর রহিমের নাম। অথচ তিনিই কিনা সবার আগে চলে এলেন শের-ই-বাংলা স্টেডিয়ামে। ইনডোরে গিয়ে লম্বাসময় করলেন ব্যাটিং অনুশীলন।

অনুশীলনের জন্য হঠাৎ করে মুশফিকের মাঠে চলে আসার ঘটনা অবাক করেনি কাউকেই। বাংলাদেশ দলের সবচেয়ে পরিশ্রমী ক্রিকেটার হিসেবে সবাই তাকে চেনেন ও জানেন। শ্রাবণের অঝোরধারায়ও যিনি অবিচল থাকেন ফিটনেসের কাজে, রোদেলা সকালে সেই তিনি কী করে মাঠে না এসে থাকবেন!

খেলায় ফেরার দিনক্ষণ চূড়ান্ত না হলেও মুশফিক নেমে পড়েছেন নিজেকে শতভাগ তৈরির মিশনে। চার মাস ঘরবন্দি থাকার পর মি. ডিপেন্ডেবল গত সপ্তাহ থেকে পাচ্ছেন মাঠের সুবাস। অনুশীলনের সুযোগ উপভোগও করছেন দারুণভাবে।

মিরপুরে অনুশীলনে ফেরা গুটিকয়েক ক্রিকেটারের মধ্যে সুযোগ সর্বোচ্চ কাজে লাগিয়েছেন মুশফিকই। ব্যাটিং, রানিং, কিপিং, সবই করেছেন অভিজ্ঞ টাইগার তারকা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ব্যবস্থাপনায় ব্যক্তিগত অনুশীলনের শুরুটা ১৯ জুলাই হলেও বৃষ্টির হানায় প্রথমদিকে কিছুটা বিপাকেই পড়তে হয়েছিল মুশফিক-মিঠুন-ইমরুল-শফিউল-তাসকিনদের।

টানা বর্ষণে কখনো ইনডোরে রানিং করতে হয়েছে, কখনো আবার বৃষ্টির মধ্যেই একাডেমি মাঠে দৌড়েছেন মুশফিক। রৌদ্রোজ্জ্বল পরিবেশ পেয়ে বাড়িয়েছেন ইনটেনসিটি। শনিবার স্টেডিয়ামের পুরো মাঠ বিরামহীন ১৪ বার প্রদক্ষিণ করেছেন মুশি। পরিশ্রমের ফল খেলা শুরু হলেই হয়ত পেতে থাকবেন বাংলাদেশের উইকেটরক্ষক-ব্যাটসম্যান।

Reneta

করোনাভাইরাসের কারণে সব যখন স্থবির তখনও ঘরে বসে মুশফিক ঝরিয়েছেন ঘাম। ঘরকে জিম বানিয়ে অক্লান্ত পরিশ্রম করে গেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি, ভিডিও পোস্ট করে প্রতিদিনের রুটিন দেখিয়েছেন সবাইকে।

ঘর কিংবা মাঠ, সবখানেই পরিশ্রমের দিক থেকে মুশফিক যে সবার সেরা সেটি প্রমাণ করছেন বারবার। পরিশ্রমের প্রতিফলন তার ব্যাটিংয়ে অতীতে দেখা গেছে। সামনেও হয়ত দেখা যাবে সমানতালে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টাইগার ক্রিকেটবাংলাদেশ ক্রিকেটবিসিবিমুশফিকলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশ নৌবাহিনীর বহরে যুক্ত হলো জাপানের ৫টি আধুনিক পেট্রোল বোট

জুলাই ৩, ২০২৬

অফিস চলাকালে বেসরকারি হাসপাতালে ডাক্তারের প্র্যাকটিস, ক্যামেরা দেখেই পালানোর অভিযোগ

জুলাই ৩, ২০২৬

মোহাম্মদপুরে বিএনপি নেতা হত্যায় প্রধান অভিযুক্ত রিপনসহ ৪ জন গ্রেপ্তার

জুলাই ৩, ২০২৬

আয়াতুল্লাহ আলী খামেনির দাফনের সাত দিনের আনুষ্ঠানিকতা শুরু

জুলাই ৩, ২০২৬

৪ কোটি টাকার ‘তছনছ’-এ ৪ কোটিই লস!

জুলাই ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT