চতুর্থ দিনের প্রথম ঘণ্টায় হারাতে হয়নি কোনো উইকেট। পঞ্চম উইকেট জুটিতে নাজমুল হোসেন শান্ত ও সাকিব আল হাসানের লড়াইয়ে আশা দেখছিল বাংলাদেশ। কিন্তু পানি পানের বিরতির ছন্দ হারালেন সাকিব। রবিচন্দ্রন অশ্বিনকে দিয়ে এলেন নিজের মূল্যবান উইকেট। ভাঙল ৪৮ রানের জুটি। ১ রান করে ফিরে গেলেন লিটন দাসও।
সাকিব করেন ২৫ রান। দলীয় দুইশর আগে পঞ্চম উইকেট হারায় বাংলাদেশ। ২০৫ রানে পড়ে ষষ্ঠ উইকেট। ১ রান করে রবীন্দ্র জাদেজার শিকার হন লিটন।
অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ফিফটি পেরিয়ে অপরাজিত আছেন ৭৬ রানে। মেহেদী হাসান মিরাজ ১ রানে ব্যাট করছেন।
বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ১৯৫ রান। প্রথম ইনিংসে ১৪৯ রানে গুটিয়ে যাওয়া দল দ্বিতীয় ইনিংসে খুব খারাপ ব্যাটিং করছে না।
ভারত প্রথম ইনিংসে ৩৭৬ রান করে। দ্বিতীয় ইনিংস তারা ঘোষণা করে ৪ উইকেটে ২৮৭ রান। তাতে বাংলাদেশের লক্ষ্যটা হয়ে যায় পাহাড়সমান।







