চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিপিএলে হাসছেই সাকিবের ব্যাট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১২ অপরাহ্ণ ১১, ফেব্রুয়ারি ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

কিপটে বোলিং। প্রয়োজনের সময় উইকেট। ব্যাট হাতে একের পর এক নজরকাড়া ইনিংস। বিপিএলে থামানোই যাচ্ছেন না সাকিব আল হাসানকে। শুক্রবার রাতের ম্যাচে অধিনায়কের অলরাউন্ড নৈপুন্যে জিতেই চলেছে ফরচুন বরিশাল।

আগেই কোয়ালিফায়ার নিশ্চিত করা বরিশাল লিগপর্বে নিজেদের শেষ ম্যাচে মিনিস্টার ঢাকাকে হারিয়েছে ৮ উইকেটে। সাকিব খেলেন ২৯ বলে ৫১ রানের অপরাজিত ইনিংস। ১২৯ রানের লক্ষ্য ২৭ বল আগেই টপকে যায় বরিশাল।

২৮ বলে ২৮ রানে অপরাজিত থাকেন নাজমুল হোসেন শান্ত। ২৫ বলে ৩৭ রান করে আউট হন বরিশালের ইনফর্ম ওপেনার মুনিম শাহরিয়ার।

ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন সাকিবই। এর আগে বল হাতে ৪ ওভারে মাত্র ২১ রান খরচায় তুলে নেন একটি উইকেট। এ নিয়ে টানা পাঁচ ম্যাচে এ অলরাউন্ডারের হাতে উঠল সেরার পুরস্কার।

বিপিএল শুরুর দিকে রান পাচ্ছিলেন না সাকিব। আফগানিস্তানের বিপক্ষে হোম সিরিজ যতই কাছে আসছে ততই জ্বলে উঠছেন সাকিব। সবশেষ চার ইনিংসে তিনটি ফিফটি এ বাঁহাতির। আজ মেরেছেন ছয়টি চার ও দুটি ছক্কা।

বিপিএলের খেলা দেখতে আজ প্রথম মাঠে এসেছিলেন সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির। নিরাশ করেননি এ অলরাউন্ডার। দারুণ সব শটে তুলে নেন ফিফটি। দলকে জিতিয়ে ছাড়েন মিরপুরের ২২ গজ। আইপিএল নিলামের আগে সাকিবের ব্যাটিং ফর্ম দিচ্ছে ভালো কিছুর বার্তা।

Reneta

বরিশালের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে ১২৮ রানে থামে মাহমুদউল্লাহ-তামিমদের ইনিংস। মুজিব-সাকিবের ঘুর্ণিতে যেখানে পুরো দল কাবু সেখানে ৬৬ রানের ইনিংস খেলে লজ্জার স্কোরের হাত থেকে বাঁচিয়েছেন তামিম।

শুরুতে তোপের মুখে পড়ে দলটি। সাত রানে প্রথম উইকেট হারানোর পর দলীয় পঞ্চাশের আগেই হারান আরও দুজনকে।

মুজিব-সাকিবের ঘুর্ণিতে নাকাল ঢাকাকে আরও ব্যাকফুটে রেখেছে ডুয়াইন ব্রাভো। ক্যারিবিয়ান এই মিডিয়াম পেসার চার ওভারে ১৮ রান খরচায় নিয়েছেন দুটি উইকেট।

আসরে রান খরায় ভুগতে থাকা মোহাম্মদ নাঈম ওপেনে নেমে করেন ৯ বলে ৬ রান। শফিউলের বলে নাঈম ফেরার পর তিনে নামা জহুরুল ফিরেছেন মুজিবের বলে। শট খেলতে গিয়ে লাইন মিস করা ডানহাতি ব্যাটার করেছেন দুই রান।

৫০ বলে ৬৬ রানের ইনিংসে রানের গতি চালিয়ে রাখেন তামিম ইকবাল। অপরপাশে, একে একে ব্যর্থ হন অধিনায়ক মাহমুদউল্লাহ (৩), শামসুর রহমান (৩), কাইস আহমেদরা।

দলীয় শতরান পার করে তামিম ফিরলে অল্পতেই গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়ে ঢাকা। সেখানে ২৭ বলে ২১ রানের ইনিংস খেলে ১২৮ রানের সংগ্রহ আনেন শুভাগত হোম।

ঢাকার ৯ উইকেট হারানোর দিনে ভাগাভাগি করে নিয়েছেন সাকিব-মুজিবরা। ৪ ওভারে ১৫ রান খরচায় জহুরুলকে ফিরিয়েছেন আফগান স্পিনার মুজিব। সাকিব নিয়েছেন একটি উইকেট। দুটি করে উইকেট তুলেছেন পেসার শাফিউল ও ব্রাভো ও রানা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকাতামিমবঙ্গবন্ধু বিপিএল-২০২২বরিশাললিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT