চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিপিএলে আগ্রহী ৩৮ বিদেশি কোচ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪৫ অপরাহ্ণ ১৭, অক্টোবর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) কোচ হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন ৩৮ জন বিদেশি। ৩৯৩ জন বিদেশি খেলোয়াড়কে ড্রাফটের জন্য নিবন্ধন করেছে বিসিবি। ১২ নভেম্বর হতে পারে প্লেয়ার্স ড্রাফট।

৬ ডিসেম্বর বঙ্গবন্ধু বিপিএল শুরু করতে চায় বিসিবি। অংশগ্রহণকারী সাত দলের পৃষ্ঠপোষক হতে এরইমধ্যে ৯ কোম্পানি আবেদন করেছে। যাচাই-বাছাইয়ের পর চূড়ান্ত হবে টিম স্পন্সর।

বৃহস্পতিবার মিরপুরে সভা শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সংবাদমাধ্যমকে জানিয়েছেন টুর্নামেন্টের অগ্রগতি নিয়ে।

‘বিপিএলের আপডেট জানার জন্য আমরা বসেছিলাম। কোন অবস্থায় এসেছি আমরা। যেটা দেখলাম আজকে ৩৯৩ জন খেলোয়াড় রেজিস্ট্রেশন করেছে। আমরা যে সমস্ত খেলোয়াড়দের সাধারণত বিপিএলে দেখে থাকি তারা প্রায় সকলেই তালিকাবদ্ধ হয়েছে। এটা ভালো খবর আমাদের জন্য। খেলোয়াড় আগের মতোই থাকছে। এছাড়া ৩৮ জন বিদেশি কোচ আবেদন করেছে, যারা বিপিএলে কোচ হিসেবে থাকতে চায়। ৯টা কোম্পানি টিম স্পন্সর হতে আগ্রহী।’

বিসিবি সভাপতি জানিয়েছেন, বেশকিছু বিদেশি কোচের আবেদন জমা পড়লেও দেশি কোচদের সুযোগ থাকবে বিপিএলে কাজ করার।

এবার বিপিএলের সাতটি দলই থাকবে বিসিবির অধীনে। দলের পৃষ্ঠপোষকতায় থাকবে একটি করে ব্যবসায়ী প্রতিষ্ঠান। একজন করে বিসিবি প্রতিনিধি থাকবেন দল পরিচালনায়। দল গঠনে সামান্য ভূমিকা রাখতে পারবেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিপিএললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

জিম্বাবুয়েতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে গেল বাংলাদেশ

জুলাই ৯, ২০২৬
২০২৫ সালের জুলাই মাসে জাপান, ভারত ও অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সাথে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও

‘ইন্দো’ বাদ দেওয়ায় যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান নিয়ে প্রশ্ন

জুলাই ৯, ২০২৬

আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জানালেন আইনমন্ত্রী

জুলাই ৯, ২০২৬

আন্তর্জাতিক অলিম্পিয়াডে ১৩টি আন্তর্জাতিক সম্মাননা পেলেন সিলেটের আরহাম জোহান

জুলাই ৯, ২০২৬

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নেবে না ইতালি: জর্জিয়া মেলোনি

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT