চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিনা অনুমতিতে অনলাইনে ‘গেরিলা’, মামলা করবেন নাসির উদ্দিন ইউসুফ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১৮ পূর্বাহ্ণ ০৮, জানুয়ারি ২০১৭
বিনোদন
A A

মুক্তিযুদ্ধ ভিত্তিক ‘গেরিলা’ সিনেমা অনলাইনে বিনা অনুমতি ছাড়া প্রচার করায় ‘বঙ্গ বিডি ডটকম’ নামের একটি অনলাইন চ্যানেলের বিরুদ্ধে মামলা করবেন মুক্তিযোদ্ধা ও এ ছবির নির্মাতা নাসির উদ্দীন ইউসুফ। ‘গেরিলা’ ছবিটি ২০১১ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়।

নাসির উদ্দীন ইউসুফ জানান, ওই অনলাইনে আমার কন্যা এশা ইউসুফ প্রযোজিত ও আমার পরিচালিত মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র “গেরিলা” অবৈধভাবে প্রদর্শিত হচ্ছে দেখে হতবাক হই। কোনো প্রকার অনুমতি ছাড়াই “গেরিলা” চলচ্চিত্র প্রচার করেছে।

তিনি অারো বলেন, ‘গেরিলা’ ছবিটি শুধুমাত্র এ অনলাইনে ৬ লক্ষের বেশী দর্শক দেখেছে। এই প্রদর্শনীর বিনিময়ে উক্ত পোর্টাল বৃহৎ অংকের অর্থ উপার্জন করেছে যা সম্পূর্ণ রূপে অবৈধ। কী করে একটি পোর্টাল এই ধরণের অবৈধ কর্মে লিপ্ত তা আমার বোধগম্য নয়।

জাতীয় ও আন্তর্জাতিক পুরুস্কার প্রাপ্ত ও দেশের মানুষের কাছে জনপ্রিয় ছবি “গেরিলা” আমাদের অনুমতি ছাড়া প্রতি বছর জাতীয় দিবস গুলোতে দেশের সর্বত্র অব্যবসায়িক ভিত্তিতে প্রদর্শিত হয় যা আমাদের জন্য গৌরবের ঘটনা। লক্ষ লক্ষ মানুষ এই চলচ্চিত্রটিকে মুক্তিযুদ্ধের স্মারক হিসেবে বিবেচনা করে যা আমাদের পরম প্রাপ্তি।কিন্তু সম্পূর্ণ ব্যবসায়িক এ প্রতিষ্ঠান আমাদের অনুমতি  ছাড়াই ‘গেরিলা’ চলচ্চিত্র দীর্ঘ সময় ধরে তাদের পোর্টালে প্রদর্শন করে লক্ষ লক্ষ টাকা অবৈধ ভাবে উপার্জন করছে যা আইন পরিপন্থী ও অমার্জনীয় অপরাধ। আমি এই অবৈধ প্রদর্শনীর জন্য এ অনলাইনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত নিয়েছি।

উল্লেখ্য, ২০১১ সালে ‘গেরিলা’ মুক্তির ১মাসের মধ্যে ছবিটি পাইরেসির কবলে পড়ে।এতে করে প্রযোজনা প্রতিষ্ঠান ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হয়। বিনিয়োগকৃত অর্থ আর ফেরত পাওয়া যায়নি। কিন্তু জনগণ ‘গেরিলা’ চলচ্চিত্রকে নিজেদের সম্পদ মনে করে প্রায় প্রতিদিন কোথাও না কোথাও উন্মুক্ত প্রদর্শনী করে আসছে।

 

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গেরিলানাসির উদ্দীন ইউসুফ
শেয়ারTweetPin

সর্বশেষ

এক নজরে কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষ, খেলা কখন

জুলাই ৮, ২০২৬

কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে ৭২ বছর পর কোয়ার্টারে সুইজারল্যান্ড

জুলাই ৮, ২০২৬

ঘটনাবহুল খেলায় আর্জেন্টিনা জিতলো

জুলাই ৮, ২০২৬

এভাবেও ফিরে আসা যায়, এভাবেই ফিরে আসে চ্যাম্পিয়ন

জুলাই ৮, ২০২৬

দেশেজুড়ে আর্জেন্টিনা সমর্থকদের বিজয়োল্লাস, ঢাক-ঢোল-ভুভুজেলা বাজিয়ে বিজয় মিছিল

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT