চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিন লাদেন ফার্মকে বরখাস্ত করলেন সৌদি বাদশাহ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০২ পূর্বাহ্ণ ১৬, সেপ্টেম্বর ২০১৫
আন্তর্জাতিক
A A

মক্কায় মসজিদ-আল-হারামে ক্রেন দুর্ঘটনায় সেখানে সম্প্রসারণ কাজে নিয়োজিত বিন লাদেন গ্রুপকে বরখাস্ত করেছেন সৌদি আরবের বাদশাহ সালমান। ওই গ্রুপের মালিকানাধীন ক্রেনের অংশ ভেঙ্গে পড়েই মসজিদে ১০৭ হাজি নিহত হন। আহত হন ৪শ’রও বেশি মানুষ।

দুর্ঘটনার তদন্তে গঠিত কমিটি তদন্ত শেষে সিদ্ধান্তে এসেছে যে, শুক্রবারের ভয়াবহ দুর্ঘটনার জন্য বিন লাদেন ফার্ম ‘আংশিকভাবে’ দায়ী।

তদন্তের রিপোর্ট থেকে সৌদির সরকারি সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, কোম্পানিটি নিরাপত্তা বিষয়ক নিয়মাবলী ঠিকভাবে পালন করেনি। ফার্মের বিরুদ্ধে যথাযথ আইনী ব্যবস্থা নেওয়ার আগ পর্যন্ত এর নির্বাহীদের দেশ ছেড়ে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

Banglabid

এছাড়া আইনী কার্যক্রম যতদিন চলবে ততদিন কোম্পানিটি নতুন কোনো প্রকল্পেও হাত দিতে পারবে না।

ক্ষমতাশালী বিন লাদেন ফার্মের অধীনে কাজ করেন হাজারো দেশি-বিদেশি কর্মচারী। কোম্পানিটিকে বরখাস্ত করায় চাকরি হারানোর ভয়ে আছেন ভারতসহ বিভিন্ন দেশের ওই কর্মচারীরা।

এর আগে মসজিদ সম্প্রসারণ কাজের দায়িত্বে থাকা বিন লাদেন ফার্মের এক প্রকৌশলী দুর্ঘটনাটিকে ‘দৈব ঘটনা’ বলে অভিহিত করেন এবং প্রকল্পে কোনো ধরণের নিরাপত্তা বা যান্ত্রিক ত্রুটি ছিলো না বলেও দাবি করেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: হজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল কলম্বিয়া

আগস্ট ১০, ২০২৬

খাদ্যে ভেজাল: দেখতে আকর্ষনীয় হলেই কী নিরাপদ

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

খায়রুল হকের জামিন, কারামুক্তিতে বাধা নেই

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

যে কারণে মিল্কভিটা দুধের দাম লিটারে ১০ টাকা বাড়ল

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

এক বাইকে ১০০টির বেশি হর্ন

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT