চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বিদ্যুতের দাম বৃদ্ধির সুপারিশ জাতীয় অগ্রযাত্রা ও উন্নয়নের পরিপন্থী’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১৯ অপরাহ্ণ ২১, মে ২০২২
- সেমি লিড, বাংলাদেশ
A A

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন কর্তৃক বিদ্যুতের দাম বৃদ্ধির প্রস্তাব জাতীয় অগ্রযাত্রায় দারিদ্র ও উন্নয়নের পরিপন্থি ও আত্মঘাতী বলে মনে করেন ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী সর্বদলীয় ছাত্রঐক্যে নেতারা।

শনিবার ১৯৮২-৯০ স্বৈরাচার বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক ছাত্রনেতা সালেহ আহমেদের স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ‘আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি করোনা বিপর্যয় কেটে না উঠতে ইউক্রেন যুদ্ধের প্রেক্ষিতে বিশ্বব্যাপী জ্বালানী তেলের মূল্যবৃদ্ধির অজুহাতে অতি সাম্প্রতিক সময়ে দেশে ভোজ্য তেল সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য দফায় দফায় বৃদ্ধি, কর্মহীনতা, বেকারত্ব বৃদ্ধি, নানান ধরনের অনিয়ম সহ জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। অধিকাংশ ক্ষেত্রে মানুষের আয় উপার্জন হ্রাস পেয়ে পরিবার পরিজন নিয়ে দৃর্বিসহ জীবন কাটাচ্ছে। আসন্ন বাজেটকে সামনে রেখে ইতোমধ্যে আবারও সকল ধরণের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির দাম বেড়েই চলেছে। এই সময়ে বিদ্যুতের খাতে দাম বৃদ্ধির প্রস্তাবনা দেশবাসীকে হতাশ করেছে।’

এতে আরো বলা হয়, ‘বিইআরসির প্রস্তাবিত বিদ্যুতের মূল্য বৃদ্ধির পায়তারা দেশে উৎপাদন, বন্টন, যোগাযোগ, কর্মসংন্থান সংকৃচিত হওয়া-সহ জন জীবনে নৈরাজ্য ডেকে আনবে বলে আমাদের প্রতিয়মান হচ্ছে। অন্যদিকে দেশের প্রায় এক তৃতীয়াংশ এলাকা বর্তমান বন্যা কবলিত, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জ সহ বিভিন্ন এলাকার মানুষ পানিবন্দি হয়ে অসহায় জীবন যাপন করছে। দেশের অন্যান্য সকল নদীর পানি বিপদসীমা অতিক্রম করছে। এমতাবস্থায় দেশের জনগণের স্বার্থ বিরোধী বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রস্তাবনা প্রত্যাহার করে জাতীয় অগ্রযাত্রাকে তরাম্বিত করার দাবি আমাদের।’

বিবৃতিতে স্বাক্ষর করেন, নাজমুল হক প্রধান, মোস্তফা ফারুক, নুর আহমেদ বকুল, শফি আহমেদ, বজলুর রশিদ ফিরোজ, আখতার সোবহান মাশরুর, আমিনুল ইসলাম, মনসুরুল হাই সোহন, সুজাউদ্দিন জাফর, মুখলেছউদ্দিন শাহীন, রাজু আহমেদ, সালেহ আহমেদ, হারুন মাহমুদ, সিরাজুমমূনীর রেজাউল করিম শিল্পী, জায়েদ ইকবাল খান, কামাল হোসেন বাদল, বদরুল আলম প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউক্রেন যুদ্ধজ্বালানী তেলবিদ্যুতের দাম বৃদ্ধি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আবারও চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

জুন ১৬, ২০২৬

টি-টুয়েন্টি সিরিজের দলে যুক্ত করা হল সৌম্যকে

জুন ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

লন্ডনে হাসনাত আবদুল্লাহর সভা ঘিরে উত্তেজনা, কয়েকজন আটক

জুন ১৬, ২০২৬

ঢাকাসহ বিভিন্ন জেলায় ঝড়ের শঙ্কা

জুন ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার নামে ছড়ানো উক্তি ও ছবি ভুয়া

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT