চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিদ্যানন্দ ও কোস্টগার্ডের ভাসমান হাসপাতাল ‘জীবন খেয়া’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৩৭ অপরাহ্ণ ১৯, আগস্ট ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A

নদী অববাহিকা, চরাঞ্চল ও সুন্দরবনের মতাে দুর্গম এলাকায় বসবাসরত দরিদ্র মানুষের চিকিৎসা সেবা দিতে স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশন ও বাংলাদেশ কোস্টগার্ডের যৌথ উদ্যোগে চালু হচ্ছে ভাসমান হাসপাতাল ‘জীবন খেয়া’।

বিদ্যানন্দের কর্মকর্তারা জানান, চট্টগ্রামের পতেঙ্গায় চট্টগ্রাম মহানগর পুলিশের সাথে যৌথভাবে ১০০ শয্যার করােনা হাসপাতাল প্রতিষ্ঠার পর ‘জীবন খেয়া’ হতে যাচ্ছে সংগঠনটির আরেকটি প্রয়াস।

বিদ্যানন্দের স্বেচ্ছাসেবক সালমান খান বলেন, ‘খুলনার রূপসা নদীতে থাকা একটি পর্যটন তরীকে হাসপাতাল বানানাের জন্য সংগঠনের স্বেচ্ছাসেবকদের কোস্টগার্ডের সহায়তায় ব্যাপকভাবে কাজ করছেন।’

‘‘বােটটিতে রয়েছে ২১টি কেবিন। ‘নিউ রেইনবাে ট্যুর’ নামে একটি পর্যটন প্রতিষ্ঠানের মালিকানাধীন এই বােটটি আগামী এক সপ্তাহের মধ্যে হাসপাতাল হিসেবে তৈরি হয়ে যাবে।”

প্রাথমিকভাবে হাসপাতালটির রুট প্ল্যান কী হবে তা কোস্টগার্ড নির্ধারণ করছে বলে জানান তিনি।

সালমান খান বলেন, বুধবার সারাদিন সেই বোটে রংয়ের কাজ চলেছে। ডাক্তার, নার্সসহ পর্যাপ্ত লােকবল থাকবে হাসপাতালে। এছাড়া অন্তত ৮ জন সাপাের্ট স্টাফ থাকবেন বােটটি পরিচালনার জন্য। নিরাপত্তার পুরাে দায়িত্বে থাকবে কোস্টগার্ড।

Reneta

বিদ্যানন্দ ফাউন্ডেশনের চেয়ারম্যান কিশোর কুমার দাশ এই ভাসমান হাসাপাতাল প্রতিষ্ঠার পেছনের কারণ উল্লেখ করে বলেন, মানবতার সেবায় সংগঠনটি নানা সৃষ্টিশীল ভাবনা ভেবে থাকে। সব সময় আমরা কিছু উদাহরণ তৈরি করতে চেয়েছি। এটিও তার অংশ।

‘‘নদীমাতৃক বদ্বীপ বাংলাদেশে ঝড়, বন্যার মতাে প্রাকৃতিক দুর্যোগ মােকাবেলা করেই মানুষকে বাঁচতে হয়। দীর্ঘস্থায়ী বন্যা তাদেরকে নাস্তানাবুদ করে দিচ্ছে, তারা সব হারিয়ে হয়ে যাচ্ছেন ক্লাইমেট রিফিউজি।’’

তিনি বলেন ‘এই সব হারাচ্ছেন জীবিকা, অসুখবিসুখে হচ্ছেন জর্জরিত। এই মানুষগুলােকে কিছুটা স্বস্তি দেবার জন্যই এ উদ্যোগ নিয়েছে আমার সহকর্মীরা । স্বাস্থ্য সেবায় সরকারি নানা ভালাে উদ্যোগের পাশাপাশি বিদ্যানন্দ সব সময় ভালাে উদাহরণ নিয়ে সামনে এসেছে। নানা যাতায়াত অসুবিধার কারণে উপকূল ও নদী অববাহিকায় বসবাসরত মানুষ দূরের স্বাস্থ্যসেবা কেন্দ্রে যেতে পারেনা। ‘জীবন খেয়া’ তাদের তার কিছুটা ভাগ নেবে কেবল।’

বাংলাদেশের জনগণের অর্থে পরিচালিত বিদ্যানন্দ সব সময়ই জনগণের কাছে সহায়তার আহবান জানিয়েছে। ‘জীবন খেয়া’ চালু করতেও সকলকে অর্থ, ওষুধ বা অন্য যে কোনো কিছু নিয়ে এগিয়ে আসতে আহবান জানান কিশাের কুমার দাশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোস্টগার্ডবিদ্যানন্দ ফাউন্ডেশন
শেয়ারTweetPin

সর্বশেষ

কারেনের সেঞ্চুরিতে চ্যালেঞ্জিং সংগ্রহ জিম্বাবুয়ের

জুলাই ৯, ২০২৬
ছবি: বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা ২০২৬ এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রথম প্রধানমন্ত্রীর ছবি ছাড়া আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠান

জুলাই ৯, ২০২৬

তুরস্কের সহায়তায় বগুড়ায় হবে ড্রোন কারখানা: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

জুলাই ৯, ২০২৬

ফ্রান্স ম্যাচে থাকছেন না আসরে মরক্কোর সর্বোচ্চ গোলতাদা

জুলাই ৯, ২০২৬

৭৮ তম এমি অ্যাওয়ার্ডসে মনোনয়ন পেলেন যারা

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT