চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিদেশী লেখকের অনুমতিবিহীন অনুবাদের বই, ফেসবুকে লেখকের প্রতিবাদ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৪৮ পূর্বাহ্ণ ০৬, মার্চ ২০১৭
তারকাকথন, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

বিশ্বখ্যাত একটি বই। কিন্তু লেখকের অনুমতি ছাড়া সেই বইয়ের বাংলা অনুবাদ করায় বিরক্তই হয়েছেন লেখক নিক পিরগ। সেটা নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাসও দেন তিনি। পরে তার স্ট্যাটাসের সূত্র ধরে নিজের ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন প্রবাসী সাংবাদিক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাসকাওয়াথ আহসান।

ফেসবুকে নিক পিরগের স্ট্যাটাসের কথা তুলে ধরে মাসকাওয়াথ আহসান লিখেছেন, আমাজন বেস্ট সেলার লেখক নিক পিরগ ফেসবুকে স্ট্যাটাস দেন, It’s one thing to be selling pirated copies of my books, but to design better covers than me! Now, that’s cold blooded!! সঙ্গে চারটি বাংলা অনুবাদ গ্রন্থের প্রচ্ছদ। নিক খুবই অবাক হয়েছেন। কোন অনুমতি না নিয়েই একটা লেখক তার চারটি বই অনুবাদ করলো; একজন প্রকাশক আকর্ষণীয় প্রচ্ছদে সেগুলো ছেপে বিক্রিও করছে। এ তো ঠাণ্ডা মাথার ডাকাতি। এতো চুরির অধিক।

এরপরে প্রবাসী এই শিক্ষক লিখেছেন, লেখক পিরগের ফেসবুক স্ট্যাটাসে গিয়ে উপস্থিত হয় বাংলা ভাষী পাঠকেরা। এরকম একটি বই চুরি করে অনুবাদ ও প্রকাশের ঘটনায় নিকের পাঠকেরা হাসাহাসি করছে। কেউ কেউ বলছে, প্রচ্ছদ ভালো করেছে; ঐ নিয়ে খুশি থাকো নিক। কেউ বলছে, বাংলাদেশেও তোমার লেখার ভক্ত পাঠক আছে; ওখানে গেলে হয়তো টাকাও অপেক্ষা করছে তোমার জন্য।

বাংলাভাষী পাঠকেরা বিব্রত। তারা কেউ কেউ একটু যুক্তি দেখায়, আপনার ইংরেজি বই তো ঢাকায় পাওয়া যায়না। কী করবো বাধ্য হয়ে অনুবাদটাই পড়ি।

এরমধ্যে বাংলাভাষী একজন ধামাচাপাশিল্পী এসে স্বভাষীদের বোঝায় কপিরাইটের অধীনে পুস্তক ক্রয়ের ব্যাপারে আমলাতান্ত্রিক জটিলতা আছে। তাই লেখক-প্রকাশকেরা ঐ ঝামেলায় যেতে চায়না।

Reneta

তবে এভাবে লেখকের অনুমতি ছাড়াই বই অনুবাদ করে প্রকাশ করায় লেখক জরিমানার সম্মুখীন হতে পারেন বলেও পোষ্টে উল্লেখ করেন মাসকাওয়াথ আহসান।

 

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, নিক যদি কপিরাইটে মামলা করে; আমাজন প্রকাশনীর সে মামলায় বাংলাদেশ সরকার নিঃসন্দেহে সাহায্য করবে। এই মামলায় যে অংকের জরিমানা হবে তা এতোই বড় যে অনাদায়ে লেখক ও প্রকাশককে কারাগারে কাটাতে হবে।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কপিরাইটবই
শেয়ারTweetPin

সর্বশেষ

ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্য নিয়ে আজ জাতীয় বাজেট

জুন ১১, ২০২৬

এগিয়ে থাকবে বেলজিয়াম, নকআউটের লড়াইটা মিশর ও ইরানের

জুন ১০, ২০২৬

আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের আনন্দ র‌্যালি

জুন ১০, ২০২৬

বিশ্বকাপের মঞ্চে বয়স শুধু সংখ্যা: ৪০ পেরিয়েও ইতিহাস গড়া ২০ কিংবদন্তি

জুন ১০, ২০২৬

সংসদ সদস্যদের জন্য ‘বাজেট হেল্পডেস্ক’ উদ্বোধন করলেন স্পিকার

জুন ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT