চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিদায়বেলায় পিসিবিকে ধুয়ে দিলেন আজমল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০১ অপরাহ্ণ ০১, ডিসেম্বর ২০১৭
স্পোর্টস
A A
আজমল পিসিবি থেকে বিদায় নেওয়ার সময় উপস্থিত।. Channel i News - চ্যানেল আই নিউজ

অবৈধ বোলিং অ্যাকশনে নিষিদ্ধ হওয়ার পর শুদ্ধ হয়ে ফিরেছিলেন। ফিরে চেনা ছন্দটা আর পাননি। পেছনে ফেলে আসা উড়ন্ত ফর্মের কারণে যার পরিচিতি, বিবর্ণ প্রদর্শনীতে সে তো জাতীয় দলে জায়গা হারাবেই। সাঈদ আজমলও সেটা হারিয়েছেন। আস্তে আস্তে আন্তর্জাতিক ক্রিকেটের আঙ্গিনা থেকেই মুছে গেল তার নাম। পাকিস্তানি স্পিনার এখন সাবেক।

অনেকটা আড়ালে থাকা অবস্থাতেই ক্রিকেটকে বিদায় জানালেন আজমল। শেষবেলায় মিশে থাকল মনোবিষাদ। কণ্ঠে থাকল বোর্ডের প্রতি শ্লেষ।

ক্যারিয়ারের মধ্যগগনে থাকা অবস্থায় ২০১৪ সালে বোলিং অ্যাকশন নিয়ে নিষেধাজ্ঞার মুখে পড়েন আজমল। অ্যাকশন শুধরে এক বছর বাদে ফিরেছিলেন। আগের মত সাফল্যটাই কেবল পাননি। সেইসব দুঃসময়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) পাশে পাননি বলে জানালেন সদ্য সাবেক হওয়া অফব্রেক বোলার। বুধবার বিদায়ী সংবাদ সম্মেলনে বোর্ডকে এক প্রকার ধুয়েই দিয়েছেন আজমল।

‘পিসিবি আমার ক্যারিয়ার গড়ে দিতে সাহায্য করেছে। কিন্তু আমার বলতে কষ্ট হচ্ছে, যখন আইসিসি আমাকে নিষিদ্ধ করল, তখন তাদের পাশে পাইনি। বোর্ড আমাকে সাহায্য করেনি। যখন আমি নিষেধাজ্ঞায় পড়লাম, তারা অন্তত আইসিসিকে চ্যালেঞ্জ করতে পারতো। কিন্তু বোর্ড সেটা করেনি।’

বিদায়কালে আইসিসিকেও একহাত নিয়েছেন ৪০ বছর বয়সী আজমল। তার মতে আন্তর্জাতিক ক্রিকেটে অন্তত ৯০ শতাংশ বোলার আইসিসির নিয়ম অনুযায়ী বল করেন না, ‘আমি ভগ্ন হৃদয়ে বিদায় বলছি, কারণ আমার মনে হয়েছে আইসিসির নিয়ম কানুন ঠিক ক্রিকেট বান্ধব নয়। যদি সকল বোলারকে পরীক্ষা করা হয়, দেখবেন ৯০ শতাংশ বোলার আইসিসির বেঁধে দেওয়া নিয়মে বল করে না।’

২০০৮ সালে ভারতের বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে বেশি বয়সেই পা পড়ে আজমলের। তবে পারফরম্যান্সে বয়সের ছাপ পড়েনি কখনোই। ১১৩ ওয়ানডেতে নিয়েছেন ১৮৪ উইকেট। সাদা পোশাকের ক্রিকেটে ছিলেন আরও ভয়ঙ্কর। ৩৫ টেস্টে ১৭৮ বার আউট করেছেন ব্যাটসম্যানদের। টেস্টে দুই ইনিংস মিলিয়ে ১০ বা তার চেয়ে বেশি উইকেট নিয়েছেন ৪ বার। বোলিং র‍্যাঙ্কিংয়ে শীর্ষেও ছিলেন বেশ কিছুদিন। টি-টুয়েন্টিতেও পারফরম্যান্স ছিল বেশ ঈর্ষণীয়। ৬৩ ম্যাচে পেয়েছেন ৮৫ উইকেট।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পাকিস্তান ক্রিকেট বোর্ডসাঈদ আজমল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আর্জেন্টিনার নিখোঁজ সাবমেরিন উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা

পরবর্তী

খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বিস্ময়কর ঘটনা: মওদুদ

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বিস্ময়কর ঘটনা: মওদুদ

পোপের সফর

সোহরাওয়ার্দী উদ্যানে উপাসনায় পোপ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই ‘স্পেলিং স্টার ২০২৬’ এর লঞ্চিং সেরিমনি

জুলাই ১৮, ২০২৬

বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে রয়েছে: স্থানীয় সরকারমন্ত্রী

জুলাই ১৮, ২০২৬

চ্যানেল ওয়ানের ফেসবুক পেজে সাইবার হামলার অভিযোগ

জুলাই ১৮, ২০২৬

‘মনি বিস্কুট চ্যানেল আই বিশ্বকাপ’ আয়োজনে বিশিষ্টজনদের অংশগ্রহণ

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT