চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিতর্কের বিষয় যখন সালোয়ারের ওপর গেঞ্জি

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৮:৩৩ অপরাহ্ণ ২৪, আগস্ট ২০১৭
সম্পাদকীয়
A A
ছাত্রী হলে 'সালোয়ারের ওপর গেঞ্জি' বিতর্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের জন্য কবি সুফিয়া কামাল হলের একটি নোটিশকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমসহ গণমাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। “ছাত্রীদের হলের অভ্যন্তরে দিনের বেলা অথবা রাতের বেলা কখনোই অশালীন পোশাক (সালোয়ারের ওপর গেঞ্জি) পরে ঘোরাফেরা অথবা হল অফিসে কাজের জন্য প্রবেশ করা যাবে না। অন্যথায় শৃঙ্খলাভঙ্গের জন্য হল কর্তৃপক্ষ বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করবে।”- এরকম ভাষায় টাইপ করা একটি নোটিশের ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে বিতর্ক শুরু হয়। পরে অবশ্য হল ‘অশালীন পোশাক’ এর জায়গায় ‘যথাযথ পোশাক’ লেখা নোটিশ আসে। হল কর্তৃপক্ষের সই ছাড়া ওই নোটিশ আদৌ হল কর্তৃপক্ষের কিনা, তা নিয়েও একপক্ষ সোচ্চার। তবে সই ছাড়াও যে হল কর্তৃপক্ষ নোটিশ দেয়, তা স্বীকার করেছেন হলের প্রভোস্ট ড. সাবিতা রিজওয়ানা রহমান। হলের ভেতরে কয়েকজন ছাত্রীর সাথে দায়িত্বশীলদের কোন এক ঘটনার পরে ওই নোটিশ দেয়া হয়েছিল বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। মেয়েদের হলের ভেতরের ঘটনা নিয়ে বিস্তারিত বলতে চাননি সুফিয়া কামাল হলের প্রভোস্ট। ঘটনা যাই হোক বা যে প্রেক্ষাপটই তৈরি হোক না কেন, এ ধরণের নোটিশ দেবার আগে তা সর্ম্পকে ভাবা উচিত বলে আমরা মনে করি। নোটিশে যে পোশাকের কথা উল্লেখ আছে, তা একটি ছাত্রী হলের মতো নিয়ন্ত্রিত জায়গায় খুবই স্বাভাবিক বলে আমরা মনে করি। অহেতুক কোন ধরণের বিতর্ক তৈরি করতে পারে বা কোন সিদ্ধান্ত কোন ধরণের অধিকারে হস্তক্ষেপ করছে কিনা তা ভেবে সিদ্ধান্ত নেয়া উচিত। বিষয়টি হল কর্তৃপক্ষসহ এ ধরণের প্রতিষ্ঠানে দায়িত্বশীলরা বুঝে ভবিষ্যতে পদক্ষেপ নেবেন বলে আমাদের আশাবাদ।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

অস্ট্রেলিয়াকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে নকআউটে যুক্তরাষ্ট্র

জুন ২০, ২০২৬

বাংলাদেশ সফর নিয়ে যা জানাল বিসিসিআই

জুন ২০, ২০২৬

অস্ট্রেলিয়ার সঙ্গে কোথায় পিছিয়ে গেলেন জানালেন ইমন

জুন ১৯, ২০২৬

ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদি শান্তি চুক্তির প্রচেষ্টাকে দুর্বল করে দিতে পারে নেতানিয়াহু

জুন ১৯, ২০২৬
ধর্ষণ

পরিত্যক্ত মাদ্রাসায় ১১ বছরের শিশুকে ধর্ষণ

জুন ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT