চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিতর্কিত রায়ে মুক্তিযোদ্ধারা কলঙ্কিত: আ ক ম মোজাম্মেল

সোহেল তালুকদারসোহেল তালুকদার
৬:০৩ অপরাহ্ণ ০৭, অক্টোবর ২০১৯
- সেমি লিড, জনপদ, টাঙ্গাইল
A A

কতিপয় বিচারপতি বিতর্কিত রায় দিয়ে মুক্তিযোদ্ধাদের কলঙ্কিত করেছেন উল্লেখ করে এর কঠোর সমালোচনা করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

এছাড়া মুক্তিযোদ্ধাদের নিয়ে সীমালঙ্ঘন না করার জন্য অনুরোধ করেছেন তিনি।

সোমবার দুপুরে টাঙ্গাইল শহরে মুক্তিযুদ্ধ শহীদ জাদুঘর পরিদর্শনকালে মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আ ক ম মোজাম্মেল হক।

এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন: দেশে আর কোনো ভুয়া মুক্তিযোদ্ধা তালিকা করার সুযোগ নাই। মুজিব নগর সরকারের কর্মচারী নামে যারা ভুয়া মুক্তিযোদ্ধা সনদ নিয়ে সাব-রেজিস্ট্রার, কাস্টমস সহ বিভিন্ন সরকারি দপ্তরে চাকরি করছেন তাদের পক্ষে কতিপয় বিচারপতি রায় দিয়ে প্রকৃত মুক্তিযোদ্ধার কলঙ্কিত করেছেন।

আ ক ম মোজাম্মেল হক বলেন: আমরা তাদের বাদ দিয়েছি। আমরা তাদের মানি না। আদলতে কী হয়েছে আপনারা তা জানেন। এটা খুব দুঃখজনক। আমাদের কাছে না জেনে, না শুনে তাদের ক্ষমতা সম্পর্কে সচেতন না হয়ে যা করা হয়েছে তা ক্ষমতা ও বিচারের নামে দুর্বৃত্তায়ন করা হয়েছে। মনে রাখবেন, মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছেন বলেই আপনি বিচারপতি হয়েছেন। ভুলে যাবেন না, আপনার কাছ থেকে অনুমতি নিয়ে আমরা যুদ্ধ করিনি।

এসময় তিনি মুক্তিযোদ্ধাদের নিয়ে সীমালঙ্ঘন না করার জন্য অনুরোধ ও হুঁশিয়ারি দিয়ে বলেন: বারবার তারা মুক্তিযোদ্ধাদের নিয়ে সীমালঙ্ঘন করছে; বলে তাদের বয়সও লেখা যাবে না। ওই অপদার্থ ও কুলাঙ্গাররা স্বাধীনতার পরে যাদের জম্ম তাদেরকেও মুক্তিযোদ্ধা বানানোর জন্য নির্দেশ দিয়েছে! সেইসব কুলাঙ্গারদের মেনে চলতে হবে তা ভাবার কোনো কারণ নাই। জজ সাহেব-বিচারপতিরা একটু বুঝার চেষ্টা করেন। যে আদেশ মুক্তিযোদ্ধারা লাথি মেরে ফেলে দিবে ভবিষ্যতে তা না দেয়ার চেষ্টা করবেন।

Reneta

মন্ত্রী বলেন: আগামী ১৬ ডিসেম্বরের মধ্যেই মুক্তিযোদ্ধাদের পরিচয়পত্র ও স্থায়ী সনদপত্র দেয়া হবে। আগামীতে সকল মুক্তিযোদ্ধাদের নামে রাস্তা, ব্রীজ ও কালভার্টের নামকরণ করা হবে।

এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ছানোয়ার হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক, সাবেক রাষ্ট্রদুত ও মুক্তিযোদ্ধা আনোয়ার উল আলম সহিদ ও টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন। পরে তিনি মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আ ক ম মোজাম্মেল হকমুক্তিযোদ্ধা
শেয়ারTweetPin

সর্বশেষ

আইনি ও প্রাতিষ্ঠানিক সক্ষমতাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই ১৫, ২০২৬

মসজিদ নির্মাণই এখন ববিতার সবচেয়ে বড় স্বপ্ন

জুলাই ১৫, ২০২৬

নান্দনিক ফুটবলে মুগ্ধ দর্শক, স্পেনকেই মনে করছেন বিশ্বচ্যাম্পিয়ন

জুলাই ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

পরীক্ষা শেষে দ্বিতীয় দিনের মতো উত্তরার সড়কে শিক্ষার্থীরা

জুলাই ১৫, ২০২৬

ক্ষতিগ্রস্ত আমন বীজতলায় সহায়তা দেবে সরকার

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT