চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বিতর্কিত’ গোলে কোপা থেকে ব্রাজিলের বিদায়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫৬ পূর্বাহ্ণ ১৩, জুন ২০১৬
স্পোর্টস
A A

পেরুর কাছে ‘বিতর্কিত’ গোলে হেরে কোপা আমেরিকার শতবর্ষের বিশেষ আয়োজন থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের ১-০ গোলে হারায় পেরু। এই জয়ে ‘বি’ গ্রুপের শীর্ষে থেকে শেষ আট নিশ্চিত করলো তারা। কোয়ার্টার ফাইনালে পেরুর প্রতিপক্ষ কলম্বিয়া।

তিন খেলায় দুটিতে জয় ও একটিতে ড্র করে পেরু। গ্রুপ থেকে অপর দল হিসেবে কোয়ার্টার ফাইনালে ওঠে ইকুয়েডর। তিন খেলায় এক জয়ের পাশাপাশি দুই ম্যাচে ড্র করে। ১৯৮৭ সালের পর এই প্রথম কোপা আমেরিকার গ্রুপপর্ব থেকে বিদায় ঘটলো ব্রাজিলের।

আসরে নিজেদের প্রথম ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে গোলশূন্য ড্রয়ের পর দ্বিতীয় ম্যাচে হাইতিকে ৭-১ গোলে হারিয়েছিল ব্রাজিল।

ড্র করলেই গ্রুপ চ্যাম্পিয়ন, হারলে বিদায় এমন সোজা হিসেব নিয়ে মাঠে নেমেছিল ব্রাজিল। আগের ম্যাচে বড় জয় এবং সামনে কোয়ার্টারে হাতছানি এমন ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে ব্রাজিল। ১২ মিনিটে লিড নেয়ার সুযোগও পেয়েছিল তারা। কিন্তু পেরু গোলকিপারের বীরত্বে সেটা সম্ভব হয়নি।

এরপর ২৬ মিনিটে ব্রাজিলকে আবার গোলবঞ্চিত করেন পেরু গোলকিপার পেদ্রো গালাসে। ১০ মিনিট পর উইলিয়ানের নেয়া জোড়ালো শট ক্রসবারের উপর দিয়ে চলে যায়।

প্রথমার্ধে অনেকটা ডিফেন্সিভ ফুটবল খেললেও দ্বিতীয়ার্ধে আক্রমণে ফেরে পেরু। দ্বিতীয়ার্ধের প্রথম ২০ মিনিটে ব্রাজিল গোলকিপারকে বেশ কয়েকবার পরীক্ষায় ফেলে পেরুর ফরোয়ার্ডরা।

Reneta

পরে ৭৫ মিনিটে আসে কাঙ্খিত গোল। যদিও রুইদিয়াসের ম্যাচজয়ী গোলটি শেষ পর্যন্ত ‘বিতর্কিত’ই থেকে গেল। টিভি রিপ্লেতে পরিষ্কার দেখা যায় হাত দিয়ে বল জালে পাঠিয়ে রুইদিয়াস। এসময় দুইপক্ষের খেলোয়াড় ও ম্যাচ রেফারিদের মধ্যে কথাবার্তা চলে। চার মিনিটের বেশি সময় বন্ধ থাকে খেলা। তবে কোপার বিশেষ এই আসরে ভিডিও রিপ্লে দেখে সিদ্ধান্ত দেয়ার সুযোগ নেই। যার কারণে কপাল পোড়ে ব্রাজিলের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোপা আমেরিকা ২০১৬
শেয়ারTweetPin

সর্বশেষ

দেখা মিলল শেষ ষোলোর ১২ প্রতিপক্ষের

জুলাই ৩, ২০২৬

এইচএসসি কেন্দ্রের বাইরে অভিভাবকদের জন্য চেয়ার-ছাউনির নির্দেশ

জুলাই ৩, ২০২৬

ন্যাটোর সঙ্গে বর্তমান সম্পর্ক একতরফা ও হাস্যকর: ট্রাম্প

জুলাই ৩, ২০২৬

তেহরানের ধর্মীয় কমপ্লেক্সে নেওয়া হয়েছে খামেনির মরদেহ

জুলাই ৩, ২০২৬

এফডিসিতে ভোটের লড়াই, রাতেই মিলবে শিল্পী সমিতির নতুন নেতৃত্ব

জুলাই ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT