চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিজিবি ‘সোর্স’কে গুলি করে হত্যা

রাজীব হাসান কচিরাজীব হাসান কচি
১২:১১ অপরাহ্ণ ২৯, ডিসেম্বর ২০২১
- সেমি লিড, অপরাধ, বাংলাদেশ
A A

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের সীমান্তবর্তী নাস্তিপুর গ্রামে নিজ বাড়িতে  ঘুমন্ত অবস্থায় এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

নিহত ব্যক্তির নাম হযরত আলী বিশ্বাস (৫৬)। তিনি বিজিবির সোর্স হিসেবে কাজ করতেন বলে জানা গেছে।

মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। রাতেই হযরত আলীকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হযরত আলীর ছেলে তৌফিক হাসান নাঈম বলেন, ‘রাতে বিকট শব্দ ও তার মায়ের চিৎকারে পাশে শোবার ঘরে গিয়ে বাবাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পায়। ওই সময় বাবার মাথা থেকে রক্তক্ষরণ হচ্ছিল। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তির পর তার মৃত্যু হয়।’

তিনি জানান, তার বাবা কৃষি কাজের পাশাপাশি বিজিবিকে চোরাচালান সংক্রান্ত খবর দিতেন। সীমান্ত এলাকার চোরাকারবারীরা ঘরের জানালা দিয়ে গুলি করে তার বাবাকে হত্যা করেছে।

নিহতের প্রতিবেশীরা জানান, চলতি মাসে সীমান্তবর্তী নাস্তিপুর ও তার আশপাশের এলাকা থেকে বিজিবি বেশ কয়েকটি অবৈধ স্বর্ণের বড় চালান আটক করে। তারই জের ধরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে।

Reneta

দর্শনা থানার অফিসার ইনচার্জ এইচ.এম.লুৎফুল কবির সাংবাদিকদের বলেন, হযরত আলী বিশ্বাস বিজিবিকে চোরাচালান বিষয়ে খবর দিতেন। তবে কারা, কি কারণে তাকে হত্যা করেছে- তা এখনই বলা যাচ্ছে না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চুয়াডাঙ্গাচোরাচালানবিজিবিভারত
শেয়ারTweetPin

সর্বশেষ

পর্তুগাল জার্সিতে শেষ ম্যাচ কিনা, জানালেন রোনালদো

জুলাই ৭, ২০২৬

ইউরো শিরোপা জয় বিশ্বকাপের সমতুল্য: রোনালদো

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

কৃষক অপহরণের অভিযোগে এনসিপি নেতা আটক, থানার সামনে বিক্ষোভ

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আবারও সংসদে বসছে বাজেট অধিবেশন

জুলাই ৭, ২০২৬

জাতীয় সঞ্চয় স্কিমের মুনাফার হার নিয়ে নতুন নির্দেশনা

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT