চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিচ্ছিন্ন ঘটনায় শেষ হলো তৃতীয় দফা ইউপি নির্বাচন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৫ অপরাহ্ণ ২৩, এপ্রিল ২০১৬
বাংলাদেশ
A A

দলীয় প্রতীকে তৃতীয় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। বিচ্ছিন্ন কিছু সংঘর্ষ ছাড়া ভোটগ্রহণ ছিলো শান্তিপূর্ণ। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে ভোটগ্রহণ। তবে কয়েক জায়গায় কেন্দ্র দখল আর কারচুপির অভিযোগে নির্বাচন বয়কট করেছেন বিএনপি প্রার্থীরা।

তৃতীয় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতা না হলেও বিচ্ছিন্ন কিছু সংঘর্ষ হয়েছে। নির্বাচনের আগের রাতেই রাজবাড়ীর বালিয়াকান্দিতে ২ চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত হয়েছে ৫ জন। গুলিবিদ্ধ হয়েছে আরো ১ জন। এছাড়া সংঘর্ষ হয়েছে জামালপুরের গাইবান্ধা ইউনিয়নে। ওই ইউনিয়নের পুড়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২ মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ নিয়ন্ত্রণে গুলি ছোঁড়ে পুলিশ। কুমিল্লার সদর উপজেলার খেতাসার স্কুল কেন্দ্রে ২ মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে ২০ জন আহত হয়।

সংঘর্ষ ছাড়াও কেন্দ্র দখল ও জাল ভোটের অভিযোগে নারায়ণগঞ্জের এনায়েতনগর ইউনিয়ন পরিষদের বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী নির্বাচন বর্জন করেন।

Banglabid

বিএনপি প্রার্থীরা নাটোরের লক্ষ্মীপুর খোলাবাড়িয়ার হালসা, ছাতনি ও তেবাড়িয়া ইউনিয়নেও নির্বাচন বর্জন করেন। চাঁদপুর ফরিদগঞ্জের বালিঠুবা ইউনিয়নের একটি কেন্দ্রে ব্যালট বক্স ছিনতাই-এর অভিযোগে নির্বাচন স্থগিত করেছে নিবাচন কমিশন।

এর আগে ৪৮ জেলার ৮৭ টি উপজেলার ৬ শতাধিক ইউনিয়নে ভোট গ্রহণ শুরু হয় সকাল ৮ টায়। পছন্দের প্রার্থী নির্বাচনে তীব্র গরম উপেক্ষা করে কেন্দ্রগুলোতে সকাল থেকেই ছিল ভোটারদের ভীড়।

এই দফায় ৪৮ টি জেলার ৮৭ টি উপজেলার ৬১৪টি ইউনিয়ন পরিষদে নির্বাচন হয়। মোট ভোটকেন্দ্র ৬ হাজার ৭৫টি। নির্বাচনে চেয়ারম্যান পদে ২ হাজার ৬শ’৭২ জন, সংরক্ষিত মহিলা মেম্বার পদে ৬ হাজার ২শ’ ৯৮জন এবং সাধারণ মেম্বার পদে ২০ হাজার ৯শ’৪৩ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

Reneta

বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান পদে ২৫ জন, সংরক্ষিত মহিলা মেম্বার পদে ৭৯ জন এবং সাধারণ মেম্বার পদে ১শ ৭৪ জন নির্বাচিত হয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউপি নির্বাচন
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসির বাবা হোর্হে মেসির মৃত্যু, বিশ্বজুড়ে শোক

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

এক-এগারোর সময়ে তারেক রহমানকে যেভাবে নির্যাতন করা হয়

আগস্ট ৯, ২০২৬
ছবি: মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী (সংগৃহীত)।

মহেশখালীর মাতারবাড়ি পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

কৃষকের জমানো শেষ সম্বল ২ লাখ টাকা খেলো ইঁদুর-উইপোকা

আগস্ট ৯, ২০২৬

বাবাকে শেষ বিদায় জানাতে রোজারিওতে মেসি

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT