চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপির সঙ্গে কোনো যোগাযোগ ছিল না: শাফিন আহমেদ

সৈয়দ নূর-ই- আলমসৈয়দ নূর-ই- আলম
৫:২৮ অপরাহ্ণ ০৫, ফেব্রুয়ারি ২০১৭
বিনোদন
A A

শাফিন আহমেদ। দেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড মাইলসের সদস্য। গান করছেন দীর্ঘদিন। এবার আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন জাতীয় রাজনীতিতে। এই রাজনৈতিক দলের নাম জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)। ববি হাজ্জাজ নের্তৃত্বাধীন এই দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম, উচ্চ পরিষদের (সুপিরিয়র কাউন্সিল) সদস্য হিসেবে মনোনীত হয়েছেন। গত শনিবার সন্ধ্যায় দলটির পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তা জানানো হয়। রাজনীতিতে অংশগ্রহণ এবং নানা বিষয় নিয়ে শাফিন আহমেদ কথা বলেছেন চ্যানেল আই অনলাইনের সঙ্গে।

চ্যানেল আই অনলাইন: আপনি সংগীতশিল্পী। বাবা-মা দুজনই জীবনের শেষ দিন পর্যন্ত যুক্ত থেকেছেন সংগীতের সঙ্গে। আপনি হঠাৎ রাজনীতিতে যোগ দিয়েছেন কেন?
হঠাৎ নয়। আমি সংগীতের সঙ্গে আছি ৩৬ বছর হলো। সংগীতে অবদান রাখার চেষ্টা করেছি। গত কয়েক বছর ধরেই মনে হচ্ছিল দেশের মানুষের জন্য সরাসরি কিছু করা যায় কিনা। সেই ভাবনা থেকে রাজনীতিতে আসা।

চ্যানেল আই অনলাইন: এনডিএম কেন? অন্য বড় দলেও তো যোগ দিতে পারতেন।
তা পারতাম। কিন্তু ববি হাজ্জাজের জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের ভাবনার সঙ্গে আমার চিন্তার দারুণ মিল পেয়েছি। এ কারণেই এনডিএমের সঙ্গে যুক্ত হয়েছি। এই রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হতে পেরে আমি দারুণ খুশি।

চ্যানেল আই অনলাইন: রাজনীতি নিয়ে সামনের দিনগুলোতে আপনি কী পরিকল্পনা করছেন?
আমাদের দলের নানা পরিকল্পনা রয়েছে, তা আনুষ্ঠানিকভাবে জানানো হবে। তবে দেশের উন্নয়নের জন্য আমি ও আমার দল কাজ করব।

চ্যানেল আই অনলাইন: শুনেছি, বিএনপির রাজনীতির সঙ্গে আপনার সম্পৃক্ততা রয়েছে।
একদম মিথ্যা কথা। বিএনপির সঙ্গে আামার কখনো কোনো যোগাযোগ ছিল না। আমি এবারই রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছি।

শাফিন আহমেদ

চ্যানেল আই অনলাইন: রাজনীতির পাশাপাশি গান-আগামীতে কোনটা প্রাধান্য পাবে?
গান করব ঠিক আগের মতোই। এখন কিন্তু গান নিয়েই আমার যত ব্যস্ততা।

Reneta

চ্যানেল আই অনলাইন: গানের ব্যস্ততা নিয়ে বলুন।
অনেক কাজ করছি। বছর দেড়েক আগে মাইলসের ‘প্রতিচ্ছবি’ অ্যালবামটি বেরিয়েছিল। তা আবার নতুন করে প্রকাশ করতে যাচ্ছি। আগের অ্যালবামের গানগুলো থাকবেই, পাশাপাশি নতুন আরও দু’তিনটি গান যুক্ত করব। এখন এই গানগুলো তৈরির কাজ চলছে। এছাড়া আন্তর্জাতিক মিউজিক কোম্পানি সনি মিউজিকের সঙ্গে মাইলসের চুক্তি হয়েছে। ‘প্রবর্তন’ নামের একটি অ্যালবাম তাদের দেওয়া হয়েছে। অ্যালবামটি নতুন করে বাজারে ছাড়বে সনি মিউজিক।

চ্যানেল আই অনলাইন: চ্যানেল আই অনলাইকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ।
চ্যানেল আই অনলাইনকেও ধন্যবাদ।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শাফিন আহমেদ
শেয়ারTweetPin

সর্বশেষ

এক নজরে কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষ, খেলা কখন

জুলাই ৮, ২০২৬

কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে ৭২ বছর পর কোয়ার্টারে সুইজারল্যান্ড, প্রতিপক্ষ আর্জেন্টিনা

জুলাই ৮, ২০২৬

ঘটনাবহুল খেলায় আর্জেন্টিনা জিতলো

জুলাই ৮, ২০২৬

এভাবেও ফিরে আসা যায়, এভাবেই ফিরে আসে চ্যাম্পিয়ন

জুলাই ৮, ২০২৬

দেশেজুড়ে আর্জেন্টিনা সমর্থকদের বিজয়োল্লাস, ঢাক-ঢোল-ভুভুজেলা বাজিয়ে বিজয় মিছিল

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT