তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাসান মাহমুদ বলেছেন, বিএনপিকে নির্বাচনভীতি পেয়ে বসেছে। যে কারণে তারা সংসদ সদস্য নির্বাচন থেকে শুরু করে ইউনিয়ন নির্বাচন পর্যন্ত কোন নির্বাচনেই আসতে চায় না।
তিনি বলেন, বিএনপি সিটি কর্পোরেশনসহ অন্য কোন নির্বাচনে আসতে চায় না। কারণ, তারা জানে এসব নির্বাচনে আসলেই তাদের ভরাডুবি হবে।
মন্ত্রী আজ বুধবার কুমিল্লায় কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মজয়ন্তীতে তিনদিন ব্যাপি অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
কুমিল্লা টাউন হল মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কেএম খালিদ এমপি।







