চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিইউপি রিসার্চ সোসাইটির আনুষ্ঠানিক যাত্রা শুরু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪০ অপরাহ্ণ ১৪, নভেম্বর ২০১৯
শিক্ষা
A A

ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের পর এবার বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) এ শিক্ষার্থীদের গবেষণা সংসদ তথা বিইউপি রিসার্চ সোসাইটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।

বুধবার বিইউপি রিসার্চ সোসাইটির উদ্বোধনী দিনে অনুষ্ঠিত হয়েছে নবীন সদস্যদের বরণ এবং গবেষণা কৌশলের ওপর কর্মশালা।

বিশ্ববিদ্যালয়ের বিজয় মিলনায়তনে বিইউপির উপ-উপাচার্য , সংগঠনের উপদেষ্টা, সভাপতি, সহ-সভাপতি এবং সদস্যদের সাথে নিয়ে কেক কেটে সংগঠনটির উদ্বোধন করা হয়।

উদ্বোধনী বক্তব্যে বিইউপির উপ-উপাচার্য ডক্টর আবুল কাশেম মজুমদার গবেষণার গুরুত্ব  তুলে ধরে বলেন, শিক্ষার্থীদের এই গবেষণা প্লাটফর্ম ব্যতিক্রমী উদ্যোগ। একটি উন্নত দেশ গড়ার জন্য দেশের তরুণদের গবেষণামুখী করা প্রয়োজন। আমরা সেই পথেই এগিয়ে যাচ্ছি।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিইউপি রিসার্চ সোসাইটির সভাপতি মেহেদী হাসান।

Reneta

উদ্বোধনী অনুষ্ঠানের পর ‘গবেষণা কৌশলের” ওপর কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রেজাউল ইসলাম, প্যানেল আলোচক হিসেবে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক ড. মুমিত আল রশিদ।

এসময় বক্তারা শিক্ষার্থীদের গবেষণা পদ্ধতি সস্পর্কে ধারণা দেন এবং গবেষক হিসেবে শিক্ষার্থীদের কী কী সুযোগ থাকতে পারে সে সম্পর্কে আলোকপাত করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন বিইউপি কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম ইকবাল আজিম, বিইউপি রিসার্চ সোসাইটির মডারেটর ও বিইউপির ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ মোহসিন রেজা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটির আহ্বায়ক ও প্রতিষ্ঠাতা সভাপতি সাইফুল্লাহ সাদেক।

প্রসঙ্গত, শিক্ষার্থীদের রিসার্চ সোসাইটির ধারণাটি বাংলাদেশে প্রথম শুরু হয় ২০১৬ সালের ৬ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটি প্রতিষ্ঠার মধ্যদিয়ে। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীগের গবেষণায় উদ্বুদ্ধ করাই এই সংগঠনগুলোর মূল উদ্দেশ্য।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিইউপি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: এআই

ফ্রিল্যান্সার ও উদ্যোক্তাদের জন্য ভ্যাট অব্যাহতি বহাল

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

দিনাজপুরে বৃষ্টি উপেক্ষা করে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

জুন ১১, ২০২৬

স্টার্টআপ ও প্রযুক্তিনির্ভর ব্যবসায় টার্নওভার ট্যাক্স শূন্য করার প্রস্তাব

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কন্টেন্ট ক্রিয়েটরদের আয় থাকছে করমুক্ত

জুন ১১, ২০২৬

মহাবিশ্বের গোপন সত্য ফাঁস করবেন স্পিলবার্গ!

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT