চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বায়ার্নের বিদায়, ১৬ বছর পর শেষ চারে ভিয়ারিয়াল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১৭ পূর্বাহ্ণ ১৩, এপ্রিল ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

আন্ডারডগ হয়েও ঘরের মাঠে বায়ার্ন মিউনিখকে ১-০ গোলে হারিয়ে চমকে দিয়েছিল ভিয়ারিয়াল। যদিও দ্বিতীয় লেগে বায়ার্ন ঠিকই ঘুরে দাঁড়াবে এমনটাই প্রত্যাশা করেছিল দলটির সমর্থকরা।

তবে ৮৮ মিনিটে বলদি খেলোয়াড় হিসেবে নামা স্যামুয়েল চুকউয়েজের গোলে আলিয়াঞ্জ অ্যারেনার দর্শকরা হয়ে পড়ে স্তব্ধ। শেষ মুহূর্তের এই গোলেই ম্যাচ ১-১ ব্যবধানে ড্র। দুই লেগ মিলিয়ে ২-১ গোলে এগিয়ে থাকায় ১৬ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে পা রাখল ভিয়ারিয়াল।

গোটা ম্যাচে সুস্পষ্টভাবেই বায়ার্নের আধিপত্য ছিল। ৬৮ শতাংশ সময় বল দখলে রেখেছিল। শট নিয়েছিল ২৩টি, যার মধ্যে চারটি লক্ষ্য বরাবর। সেখানে ভিয়ারিয়াল চারটি শটের বেশি নিতেই পারেনি। লক্ষ্য বরাবর ছিল একটি।

গোলশূন্য প্রথমার্ধের পর ৬ বারের ইউরোপিয়ান চ্যাম্পিয়ন বায়ার্ন ৫২ মিনিটে গোলের দেখা পায়। থমাস মুলারের পাসে বল নিয়ে ডি বক্সের ভেতরে থাকা রবার্ট লেভান্ডোভস্কি ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন। চলতি আসরে সর্বাধিক গোলদাতা এই পোলিশ স্ট্রাইকারের এটি ১৩তম গোল।

৮৪ মিনিটে ফ্রান্সিস কোকেলিনের বদলে বদলি খেলোয়াড় হিসেবে স্যামুয়েল চুকউয়েজেকে মাঠে নামান ভিয়ারিয়াল কোচ উনাই এমিরি। চার মিনিট পর পাল্টা আক্রমণে সতীর্থ জেরার্ড মরেনোর কাছ থেকে বল নিয়ে বাম পায়ের শটে চুকউয়েজে গোল করে বাভারিয়ানদের বিদায়ঘণ্টা বাজিয়ে দেন।

সেমিফাইনালে লিভারপুল অথবা বেনফিকার বিপক্ষে মাঠে নামবে ভিয়ারিয়াল।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: চ্যাম্পিয়ন্স লিগবায়ার্নভিয়ারিয়াললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

একীভূত ব্যাংকে বন্ধকি সম্পদের অতিমূল্যায়ন, ঋণের বিপরীতে গ্যারান্টি মাত্র ২৩ শতাংশ

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা উদ্বেগজনক: রফিকুন নবী

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২১ মে থেকে ২ জুন পর্যন্ত ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি ফিলিং স্টেশন

মে ১৮, ২০২৬

বেবিচক এর সনদ বিতরণ অনুষ্ঠান

মে ১৮, ২০২৬

বোলাররা ভালো করাতেই সহজ হচ্ছে: তাইজুল

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT