চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বায়ার্ন উড়ছে, বার্সা ডুবছে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১৭ পূর্বাহ্ণ ৩০, সেপ্টেম্বর ২০২১
ফুটবল, স্পোর্টস
A A

চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ ‘ই’তে বিপরীতমুখী যাত্রা অব্যাহত রেখেছে দুই জায়ান্ট বায়ার্ন মিউনিখ ও বার্সেলোনা। বুন্দেসলিগার দলটি যখন গোলের পর গোলে ভাসাচ্ছে প্রতিপক্ষকে। লা লিগার দলটি তখন নতুন মৌসুমে প্রথম জয়ের খোঁজে হোঁচটের পর হোঁচট খেয়ে চলেছে।

বুধবার রাতে বেনফিকার মাঠ থেকে ৩-০ গোলে হেরে ফিরেছে বার্সেলোনা। ইউরোপ সেরার মঞ্চে এ মৌসুমে প্রথম ম্যাচে ঘরের মাঠে একই ব্যবধানে হেরেছিল তারা, হারটি ছিল যাদের বিপক্ষে, সেই বায়ার্ন মিউনিখ একই রাতে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে ডায়নামো কিয়েভকে।

দুই রাউন্ড শেষে গ্রুপ ‘ই’র হিসাব এখন এমন। ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে বায়ার্ন। ৪ পয়েন্টে দুইয়ে বেনফিকা। ১ পয়েন্টের ডায়নামো তিনে। শূন্য পয়েন্টের বার্সেলোনা তলানিতে।

বেনফিকার মাঠে ম্যাচের তৃতীয় মিনিটে পিছিয়ে পড়ে বার্সা। টের স্টেগেনকে পরাস্ত করেন নুনেজ। বল বাড়িয়েছিলেন উইগেল। প্রথমার্ধে দারুণ কিছু সুযোগ তৈরি করেও জাল খুঁজে নিতে পারেননি ডিপাই-লুকরা।

ওই গোলে মধ্যবিরতি পেরিয়ে যায়। ফিরে ম্যাচের ৬৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকরা। ৫৩ মিনিটে তাদের একটি প্রচেষ্টা পোস্টে প্রতিহত হওয়ার পর সিলভা ২-০ করে দেন মারিওর বাড়ানো বলে দখল নিয়ে।

হতাশায় মুষড়ে যেতে বসা বার্সার জালে বেনফিকা তৃতীয় পেরেকটি ঠোকে ম্যাচের ৭৯ মিনিটে। স্পট কিকে গোল আনেন নুনেজ। ডেস্তের হাতে বল লেগেছিল। পরে ৮৭ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ডে মাঠ ছাড়েন বার্সার গার্সিয়া। আগে ৩৩ মিনিটের সময় চোটে মাঠের বাইরে চলে যান পিকে।

Reneta

অন্যদিকে, উড়তে থাকা বায়ার্নের জয়ে জোড়া গোল করেছেন রবার্ট লেভান্ডোভস্কি। ম্যাচের ১২ মিনিটে স্পট কিকে ও ২৭ মিনিটে মুলেরের বাড়ানো বলে গোল আনেন লেভা।

সানের ক্রসে বল পেয়ে ৬৮ মিনিটে ৩-০ করেন গানাব্রে। ৭৪ মিনিটে লেরয় সানে নিজেই গোলদাতা। আর চুপো-মোটিং ৮৭ মিনিটে ৫-০ করে দেন পাভার্ডের বানিয়ে দেয়া বল অতিথিদের জালে জড়িয়ে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যাম্পিয়ন্স লিগ-২০২১বায়ার্নবার্সাবেনফিকালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিফা সভাপতি ও রেফারির বিরুদ্ধে মামলা করতে থানায় নোয়াখালীর তরুণ

জুলাই ৯, ২০২৬
সিরাজগঞ্জে বাসচাপায় মা-ছেলে নিহত

সিরাজগঞ্জে বাসচাপায় মা-ছেলে নিহত

জুলাই ৯, ২০২৬

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

গাজায় বড় পর্দায় বিশ্বকাপ দেখানোর আয়োজনকারী ইসরায়েলি হামলায় নিহত

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রতিরক্ষা চুক্তির মধ্যস্থতায় লিবিয়া ইস্যুতে সক্রিয় পাকিস্তান

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT