চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বার্সায় ‘নতুন অধ্যায়ের’ অনুশীলনে মেসি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫৬ পূর্বাহ্ণ ০৮, সেপ্টেম্বর ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

বরফ গলে গেছে গত শুক্রবার। অন্তত আসছে মৌসুমটা ন্যু ক্যাম্পেই থাকছেন বলে কথা দিয়েছেন। এবার চিরচেনা সেই মাঠটাতে ফিরলেন লিওনেল মেসি। বার্সেলোনা ছাড়তে চাওয়ার অনড়ভাব পেছনে ফেলে আসা আর্জেন্টাইন মহাতারকা ফিরেছেন দলীয় অনুশীলনেও।

আগস্টের শেষ সপ্তাহে ব্যুরোফ্যাক্সের মাধ্যমে বার্সার সঙ্গে চুক্তির একটি বিশেষ শর্ত ব্যবহার করে ফ্রি ট্রান্সফারে ক্লাব ছাড়ার যে বার্তা দিয়ে নাড়িয়ে দিয়েছিলেন ফুটবল বিশ্বের মনোযোগ, শুক্রবার সেটি থেকে সরে আসার কথা জানালেন মেসি। সোমবার ফিরলেন বার্সায় তার ‘নতুন অধ্যায়ের’ অনুশীলনে। নতুন কোচ রোনাল্ড কোম্যানের অধীনে যেটি আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে সপ্তাহখানেক আগেই।

স্প্যানিশ সংবাদমাধ্যম জানাচ্ছে, অনুশীলনে ফেরার একদিন আগে করোনাভাইরাস পরীক্ষায় অংশ নেন মেসি। সেটির ফল নেগেটিভ এসেছে। পরেরদিন অনুশীলনে যোগ দেয়ার অনুমতি পেয়েছেন।

সোমবার নির্ধারিত সময়ের প্রায় সোয়া ঘণ্টা আগেই দলীয় অনুশীলন গ্রাউন্ডে মেসির পোঁছে যাওয়ার কথা জানিয়েছে তাকে পাখির চোখ করতে থাকা গণমাধ্যম। পরে অনুশীলনে সতীর্থদের সঙ্গে ছিলেন হাসিমুখেই।

বার্সার সঙ্গে দশদিন চলেছে মেসির দলবদল পরিস্থিতির স্নায়ুচাপ। মেঘটা কেটে গেছে। মেসি ২০২০-২১ মৌসুম বার্সেলোনায় থেকে যাওয়ার কথা জানান সাক্ষাৎকারের মাধ্যমে। তাকে আদালতে নেয়ার কথাও বলেছিল বার্সা। কিন্তু প্রাণের ক্লাবের সঙ্গে বিচ্ছেদটা আইনি লড়াই পর্যন্ত গড়াতে দিতে চাননি, থেকে যাওয়ার সিদ্ধান্ত সেজন্যই, সেটিও জানিয়ে দিয়েছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বার্সাবার্সেলোনামেসিমেসির দলবদললা লিগালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

মাঠে নামলেই মেসির রেকর্ড, নতুন যা যা ভাঙলেন-গড়লেন

জুলাই ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

খামেনিকে শ্রদ্ধা জানাতে তেহরান জনসমুদ্র, ২ কোটি মানুষের সমাগমের আশা

জুলাই ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

কোপেনহেগেনের বিশ্বকাপ ফ্যান জোনে হামলায় সুইডিশ পুলিশ সদস্যের মৃত্যু

জুলাই ৪, ২০২৬

এক নজরে সেরা ষোলোতে কে কার প্রতিপক্ষ, খেলা কখন

জুলাই ৪, ২০২৬

বত্রিশের রোমাঞ্চ শেষ হল, ঘানার বিপক্ষে জিতে ষোলোয় কলম্বিয়া

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT