চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বার্সার বাঁচা-মরার বায়ার্ন ম্যাচ: ইতিহাস কী বলছে?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০২ পূর্বাহ্ণ ০৮, ডিসেম্বর ২০২১
ফুটবল, স্পোর্টস
A A

চোখ রাঙাচ্ছে গ্রুপপর্বেই ছিটকে যাওয়ার শঙ্কা। সোজা পথ, একটা জয় হলেই সব ঠিকঠাক থাকবে বার্সার। নয়ত হরেক হিসাব-কিতাব আর গ্রুপের অন্য ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে। চ্যাম্পিয়ন্স লিগে পরের পর্বে যেতে এমন কঠিন সমীকরণের মুখে জাভি হার্নান্দেজের শিষ্যরা।

যে সমীকরণের হিসাব মেলাতে স্প্যানিশ জায়ান্টদের বুধবার রাতে টেক্কা দিতে হবে বায়ার্ন মিউনিখের বিপক্ষে। আরেক ম্যাচে ডায়নামো কিয়েভের প্রতিপক্ষ বেনফিকা। ‘ই’ গ্রুপ থেকে কেবল বায়ার্নের শেষ ষোলো নিশ্চিত হয়ে গেছে।

রাতটা যে সহজ হবে না, মানছেন বার্সা কোচ জাভিও। বায়ার্ন ম্যাচের আগে বলেছেন, ‘মিউনিখে বুধবার বুনো হয়ে লড়তে হবে। আমরা নকআউট পর্বে উঠতে না পারার ঝুঁকিতে আছি। তবে পুরো বিষয়টি এখনও আমাদের নিয়ন্ত্রণে রয়েছে।’

Banglabid

যদিও ইতিহাস বলছে ভিন্ন কথা! জার্মান চ্যাম্পিয়নদের বিপক্ষে মুখোমুখি লড়াইয়ে স্প্যানিশ দলটির নেই খুব একটা ইতিবাচক দিক। সবশেষ দুই ম্যাচের প্রথমটি তো লাজ-লজ্জার ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল কাতালানদের জন্য। ২০১৯-২০ আসরের কোয়ার্টার ফাইনাল, বার্সেলোনা বিধ্বস্ত হয় ৮-২ গোলে। চলতি আসরে প্রথম দেখায় ঘরের মাঠে তারা হারে ৩-০ ব্যবধানে। ফিরতি লেগ অ্যালিয়াঞ্জ অ্যারেনায়।

ইউরোপ সেরার লড়াইয়ে শেষ তিন দেখায়, ২০১৫ সালে ৩-২, ২০২০ সালে ৮-২ এবং ২০২১ সালে ৩-০, বায়ার্নের কাছে কাতালানদের হারের খতিয়ান। এটি বার্সার বিপক্ষে কোনো দলের সবচেয়ে বেশি সময় জয়ী থাকার রেকর্ডও।

জার্মান জায়ান্টদের বিপক্ষে ১০ বারের মুখোমুখি দেখায়ও পিছিয়ে রয়েছে বার্সা। ৩ জয়ের বিপরীতে বায়ার্নের কাছে ৬ ম্যাচ হেরেছে বার্সা। বাভারিয়ানদের মাটিতেও পিছিয়ে দলটি। ৪বার সফর করে একটি জয় নিয়ে ফিরতে পেরেছে।

Reneta

চলতি মৌসুমে বুন্দেসলিগা ও চ্যাম্পিয়ন্স লিগে জার্মান চ্যাম্পিয়নদের যে ফর্ম, তাদেরই মাঠে জয় তোলা বার্সেলোনার জন্য অনেক কঠিনই হতে চলেছে। ড্র করাও ততটা সহজ হবে না। হার, জিত বা ড্র— মহারণে কি হতে চলেছে দেখতে অপেক্ষা করতে হবে বুধবার পর্যন্ত। বাংলাদেশ সময় রাত ২টায় মিউনিখে মুখোমুখি হবে দুদল।

‘ই’ গ্রুপে পাঁচ ম্যাচের সবকটি জিতে ১৫ পয়েন্ট নিয়ে পরের রাউন্ড নিশ্চিত করে বসে আছে বায়ার্ন। ৭ পয়েন্ট নিয়ে দুইয়ে বার্সেলোনা। ৫ পয়েন্ট নিয়ে তিনে বেনফিকা। ডায়নামো কিয়েভের কাছে বেনফিকা পয়েন্ট না হারালে তাদেরই বার্সাকে টপকে গ্রুপ রানার্সআপ হিসেবে শেষ ষোলো নিশ্চিত করার সম্ভাবনা বেশি। অন্যদিকে বার্সা যদি উড়ন্ত ফর্মে থাকা বায়ার্নকে হারিয়ে দেয়, তাহলে পয়েন্ট নিয়ে কোনো হিসেবে-নিকেশের প্রয়োজনই পড়বে না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যাম্পিয়নস লিগচ্যাম্পিয়ন্স লিগ-২০২১জাভিবায়ার্ন মিউনিখবার্সেলোনালিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

লাইফ সাপোর্টে হাসান আরিফ

পরবর্তী

অজিদের ২০ উইকেট নিতেই ঘাম ছুটবে ইংলিশদের

পরবর্তী

অজিদের ২০ উইকেট নিতেই ঘাম ছুটবে ইংলিশদের

প্রতিমন্ত্রী ডা. মুরাদের পদত্যাগপত্র গৃহীত

সর্বশেষ

চালক থেকে সুপারভাইজার, সবাই নারী: আজ চালু ‘পিংক বাস’

আগস্ট ১৮, ২০২৬

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT