চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাবার জন্য কৃত্রিম হাত তৈরি করল ছেলে

জাকির সবুজজাকির সবুজ
৭:৪৬ অপরাহ্ণ ১২, ডিসেম্বর ২০১৮
মাল্টিমিডিয়া, লিস্ট
A A

ইরাকে নিযুক্ত মার্কিন সেনা যুদ্ধে মারাত্মক আহত হয়ে তাঁর ডান হাত হারান। ১৮ বছরের রবি ফ্রেই চিন্তাও করেনি কখনও সে তার বাবাকে সাহায্য করতে পারবে। ভাবেনি তার বাবাকে এক হাতের ওপর নির্ভর করেই চলতে হবে। রবি এমন কিছু তৈরি করেছিল যা তার বাবার জীবনে এক বিশাল পরিবর্তন নিয়ে আসে। অচল জীবনকে সচল করে তোলে। রবির বাবা ছিলেন ভিডিও গেমসের ভক্ত। এক হাত না থাকায় তিনি ১৫ বছর ধরে ভিডিও গেম খেলতে পারেন নি। তাই রবি ঠিক করল এক হাতে খেলার একটি ত্রি-মাত্রিক কৃত্রিম অ্যাডাপ্টার বানাবে যেন তার বাবা আবার ভিডিও গেম খেলতে পারেন। এরপর রবি চিন্তা করে একটি কৃত্রিম হাত বানানো যায় কি না যার আঙ্গুলগুলো কাজ করবে। অনেক চেষ্টার পর সে সফল হয় তার বাবার জন্য কৃত্রিম হাত বানাতে। এখন তার বাবা শিখে গেছে কীভাবে বেসবল ছুঁড়তে হয়। রবি বলে, যখন বাবাকে ক্ষতিগ্রস্ত হাত দিয়ে বল ছুঁড়তে দেখি, তখন অনেক সান্ত্বনা পাই। ইঞ্জিনিয়ারিং-এ আগ্রহী শিক্ষার্থীদের সঙ্গে রবি প্রায়ই শেয়ার করে তার উদ্ভাবনের গল্প। রবি তাদের বলে, তোমরা সামাজিক কাজের সাথে আগে যুক্ত হও তাহলে তোমাদের উদ্ভাবনী শক্তিও বাড়বে আর সে শক্তি হবে মানুষকে সাহায্য করার। রবির আবিষ্কার শুধু তার বাবার জন্য নয় বরং পৃথিবীর সব মানুষের উপকারে আসবে। রবির কাছে ইঞ্জিনিয়ারিং-এর এই মানবিক উদ্ভাবনী দিকটির ক্ষমতা অনেক, অনেক বেশি। রবি বলছে সে আরও এমন অনেক ইনোভেশন চায় যা মানুষের জীবনকে সহজ ও সুন্দর করবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যানেল অাইচ্যানেল আই অনলাইনলিড মাল্টিমিডিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

আমাদের দেশে হবে সেই ছেলে কবে?

জুন ১৯, ২০২৬
ছবি: প্রতিনিধি

মালদ্বীপের হুলহুমালের গ্যারেজে অভিযানে ১২ প্রবাসী আটক

জুন ১৯, ২০২৬

নাইজারের প্রধান বিমানবন্দরে হামলা, সেনাসদস্যসহ নিহত ৩৫

জুন ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে কমার পর দেশেও কমেছে স্বর্ণের দাম

জুন ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধে পরাজয়, মার্কিন সেনাপ্রধান জেনারেল র‍্যান্ডি জর্জ বরখাস্ত কেন?

জুন ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT