চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাবার ছবিতে মেয়ের গান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২২ অপরাহ্ন ২২, মার্চ ২০১৭
বিনোদন
A A
বাবার সঙ্গে আঁখি আলমগীর

বাবার সঙ্গে আঁখি আলমগীর

নায়ক আলমগীর অনেক বছর পর চলচ্চিত্র পরিচালনা করবেন। ছবির নাম ‘একটি সিনেমার গল্প’। দুই বাংলার জনপ্রিয় দুজন নায়ক এবার অভিনয় করবেন একই ছবিতে। একজন বাংলাদেশের আরিফিন শুভ আর অন্যজন ভারতের কলকাতার প্রসেনজিৎ​। আরও অভিনয় করবেন পাওলি দাম ও পূর্ণিমা।

ছবির শুটিং শুরু হবে এ বছর সেপ্টেম্বর মাসে। কিন্তু এরই মধ্যে ছবির কাজ শুরু হয়ে গেছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ‘একটি সিনেমার গল্প’র প্রথম গান রেকর্ডিং হয় এসআই টুটুলের স্টুডিওতে। গানটিতে কণ্ঠ দিয়েছেন নায়ক আলমগীরের মেয়ে আঁখি আলমগীর। গানটির শিরোনাম ‘আমারই পৃথিবী তুমি একটাই’।

গানের কথা লিখেছেন কবির বকুল। সুর ও সংগীত পরিচালনা করেছেন এস আই টুটুল। রোমান্টিক মেজাজের এই গানে আঁখির সঙ্গে কণ্ঠ দিয়েছেন এস আই টুটুল।

নায়ক আলমগীর সর্বশেষ চলচ্চিত্র পরিচালনা করেন গত শতকের নব্বই দশকের মাঝামাঝি। আঁখি ফিল্মস থেকে প্রযোজিত সব ছবিই তিনি পরিচালনা করেছেন। নায়ক হিসেবে তিনি নয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।

এর আগে নায়ক আলমগীর পরিচালিত দুটি ছবিতে গান গেয়েছেন আঁখি। তিনি বলেন, ‘আব্বু অনেক বছর পর চলচ্চিত্র পরিচালনা করছেন। আব্বুর সিনেমায় আবারও গান গাওয়ার সুযোগ পেয়েছি, সত্যিই ভালো লাগছে। আব্বু কিন্তু পুরো গানের রেকর্ডিংয়ে স্টুডিওতে বসে ছিলেন। তার সব কিছুই নিখুঁত হওয়া চাই। এতটুকু কমবেশি তিনি মেনে নেবেন না। যেখানে প্রয়োজন মনে করেছেন, পরামর্শ দিয়েছেন। তার সামনেই আমাদের গাইতে হয়েছে।’

‘একটি সিনেমার গল্প’ যৌথ প্রযোজনার ছবি। বাংলাদেশ থেকে প্রযোজনা করছে আলমগীরের প্রতিষ্ঠান আইকন এন্টারটেইনমেন্ট আর ভারত থেকে এস কে মুভিজ। ছবিটির সব কাজ দেখাশোনা করছে জাজ মাল্টিমিডিয়া।

Reneta

একজন পরিচালক, একজন নায়ক আর একজন নায়িকার ব্যক্তিজীবন, কর্মজীবন আর এর মাঝে নানা সংকট উঠে আসবে ছবিটির গল্পে। ছবির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন আলমগীর নিজেই।

Jui  Banner Campaign
ট্যাগ: আখি আলমগীরআলমগীরএকটি সিনেমার গল্প
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দিল্লিতে কয়েকটি স্কুল ও সংসদে বোমা হামলার হুমকি

ফেব্রুয়ারি ৯, ২০২৬

সংসদ নির্বাচন: মঙ্গলবার রাত ১২টা থেকে মোটর সাইকেল চলাচলে নিষেধাজ্ঞা

ফেব্রুয়ারি ৯, ২০২৬
ছবি: জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি।

তাকাইচি জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী

ফেব্রুয়ারি ৯, ২০২৬

ইয়োফাসের নতুন কমিটি গঠিত: সভাপতি মামুন শিবলী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জয়

ফেব্রুয়ারি ৯, ২০২৬
ছবি: প্রতিনিধি

পর্তুগালের নির্বাচনে সমাজতান্ত্রিক দলের জয়, রাষ্ট্রপতি হলেন অ্যান্টোনিও

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT